বাজিমাত করে গায়ানাকে প্লে-অফে তুলে ম্যাচসেরা সাকিব
প্লে-অফে ওঠার কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই স্বপ্রতিমায় জ্বলে উঠলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের অলরাউন্ডার নৈপূন্য উড়ে গেল ত্রিনবাগো, গায়ানা পেলো ৩৭ রানের জয়। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রানের পাশাপাশি বল হাতে ২০ রান খরচ করে ৩ উইকেট এবং ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে একটি রানআউট করার পর ম্যাচসেরার পুরস্কার নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি ধারাভাষ্যকারদের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যের দিন টানা তৃতীয় জয় পেয়েছে গায়ানা। এর সুবাদে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ওঠার পাশাপাশি প্লে-অফও নিশ্চিত হয়েছে গায়ানার।
সাকিব আল হাসান, রহমানউল্লাহ গুরবাজরা যোগ দিতেই যেন পুরোপুরি বদলে গেছে, এবারের আসরে প্রথম ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। তবে বোলিংয়ে ছিলেন সপ্রতিভ, নেন ৩০ রানে ১ ও ৩৩ রানে ২ উইকেট।
রোববার বাংলাদেশ সময় সকালে আগের দুই ম্যাচকে ছাড়িয়ে প্রথমে ব্যাট হাতে চারটি চার ও একটি ছয়ের মারে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। সুনিল নারিনের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে তাকেই একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া সামিত প্যাটেলের এক ওভারেই মারেন তিন বাউন্ডারি।
পরে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরিয়ে দেন টিম সেইফার্টকে। প্রথম স্পেলে দুই ওভারে ৮ রানে নেন ঐ এক উইকেট। ইনিংসের ১৭তম ওভারে ফের আক্রমণে এসে আরও দুই উইকেট নেন তিনি। এবার ফেরান আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের মতো মারকুটে ব্যাটারদের।
সাকিবের ঝুলিতে উইকেট বাড়তে পারতো আরও। তার করা দ্বিতীয় ওভারে মিড উইকেটে একটি সহজ ক্যাচ ছেড়ে দেন গায়ানার ফিল্ডার। ফলে তিন উইকেট নিয়েও সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে। এর পাশাপাশি ইনিংসের ১১তম ওভারে শর্ট মিড থেকে সরাসরি থ্রোয়ে নিকোলাস পুরানকে রানআউট করেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই