6,6,6,4,4,6,6 চার ছক্কার ব্যাটিং ঝড়ে আবারও ম্যাচ সেরা সাকিব
আগে ব্যাট করে মাত্র ১২৫ রানেই অল আউট হয় বার্বাডোজ রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতেনেয় সাকিবের গায়ানা। এই দিন দারুণ ফর্মে থাকা সাকিব ৩০ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছেন একটি উইকেট।
লিগ পর্বে নিজেদের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি জিতেছিল গায়ানা। আর যার ফলে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাওয়ার শঙ্কায় সাকিবদের। সাকিব আল হাসান ও রহমানউল্লাহ গুরবাজরা যোগ দেওয়ার পর শেষ চার ম্যাচের সবকয়টি জিতে দ্বিতীয় হয়ে প্লে-অফের টিকিট কাটলো শিমরন হেটমায়ারের দল।
ফলে ফাইনালে ওঠার জন্য দুইটি সুযোগ পাবে তারা। মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে আবার বার্বাডোজের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ জিতলে চলে যাবে ফাইনালে। হারলেও থাকবে সুযোগ। সেক্ষেত্রে এলিমিনেটর খেলা সেইন্ট লুসিয়া কিংস ও জ্যামাইকা তালাওয়াজের মধ্যকার জয়ী দলের বিপক্ষে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
আগের ম্যাচে ৩৫ রান, ৩ উইকেট ও একটি রানআউটে ম্যাচসেরার পুরস্কার জেতা সাকিব আজকের ম্যাচেও ছিলেন নিজের চিরচেনা রূপে। বার্বাডোজকে ১২৫ রানে গুটিয়ে দেওয়ার পথে ২.৩ ওভারে মাত্র ১২ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। পরে ঝড়ো ফিফটি হাঁকানোয় তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
বার্বাডোজের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জেসন হোল্ডার। আজম খানের ব্যাট থেকে আসে ২০ রান। শেষদিকে মুজিব উর রহমান ১৫, ওবেদ ম্যাকয় ১০ ও র্যামন সাইমন্ডস ১৩ রান করলে ১২৫ রানে থামে বার্বাডোজ। গায়ানার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড।
পরে রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারের মধ্যে মাত্র ১৮ রানে ২ উইকেট হারিয়ে খানিক বিপদেই পড়ে যায় গায়ানা। সেখান থেকে গুরবাজকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ করেন সাকিব। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৭.২ ওভারে আসে ৭৯ রান।
দলীয় শতরান পূরণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সাকিব। তবে তার আগে মাত্র ২৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচ চার ও তিনটি ছয়ের মারে করেন ৩০ বলে ৫৩ রান। এছাড়া গুরবাজের ব্যাট থেকে আসে ২২ রান। সাকিবের এমন ব্যাটিংয়ের সুবাদে ৩৩ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে গায়ানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live