ফাইনাল: শেষ হলো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আবুধাবিতে রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলতে নামে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েশিরোপা উল্লাসে মেতেছেবাংলাদেশের নারী ক্রিকেটাররা।
যদিও স্কোর বোর্ডে খুব বড় পুঁজি ছিল না বাংলাদেশের। আইরিশদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১২১ রানের। তবে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রতিপক্ষ দলের ব্যাটাররা।
২৪ রানে ৩টি আর ৫৮ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে আয়ারল্যান্ড। তবে শেষের দিকে নয় নম্বর ব্যাটার আরনেলে কেলির ২৪ বলে অপরাজিত ২৮ রানে ভর করে পরাজয়ের ব্যবধান কমায় আইরিশরা। ৯ উইকেটে ১১৩ রানে থামে তাদের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুমানা আহমেদ। ২৪ রানে তিনি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন সানজিদা আক্তার, নাহিদা আক্তার আর সোহেলি আক্তার। সালমা খাতুন উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেন মাত্র ২১ রান।
এর আগে ফারজানা হক দুর্দান্ত ব্যাটিং করেন। ৫৫ বলে তার ব্যাট থেকে আসে ৬১ রান। তবুও বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোর ১২০ রানের বেশি হয়নি।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা।
ব্যাট করতে নেমে ৬ রান করে শুরুতে মুরশিদা আউট হয়ে গেলেও ফারজানা হক দারুণ ব্যাটিং করতে থাকেন। অন্যদিকে একপ্রান্তে নিয়মিত উইকেট পড়তেই থাকে।
নিগার সুলতানা ৬ রান করে, রুমানা আহমেদ ২১ রান করে, সোবহানা মোস্তারি ৬ রান করে, রিতু মনি ৯ রান করে, সালমা খাতুন ৪ রান করে আউট হয়ে যান। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ৩ রানে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে লরা ডেলানি ৩টি, কারা মুরাই ২টি, আরলেনে কেলি নেন ২ উইকেট। এইমের রিচার্ডসন নেন ১ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা