রেকর্ড গড়তে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখেনিন সময়
এর আগে গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচের শুরুর একাদশে একাধিক পরিবর্তনের আভাস রয়েছে। মূলত স্কোয়াডে সবাইকে ভালোভাবে পরখ করে নেওয়ার জন্যই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পথ বেছে নিচ্ছেন হেড কোচ লিওনেল স্কালোনি।
নিউ জার্সির রেড বুল অ্যাকাডেমি ট্রেনিং ফিল্ডে হতে যাওয়া ম্যাচটিতে গোলবারের নিচে ফিরছেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে গোলকিপিং করেছিলেন জেরোনিমো রুল্লি। সেই ম্যাচে কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি তাকে। তবু রোটেশন পলিসির কারণেই ফিরছেন এমিলিয়ানো।
রক্ষণে লেফট ব্যাক হিসেবে নিকোলাস তালিয়াফিকোর জায়গায় নেওয়া হতে পারে মার্কোস আকুনাকে। ডানে নাহুয়েল মোলিনার জায়গায় আসবেন গনজালো মন্টিয়েল। সেন্টার ব্যাক হিসেবে জার্মান পেজ্জেল্লা ও লিসান্দ্রো মার্টিনেজের বদলে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি।
মাঝমাঠে রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস ও জিওভান্নি লো সেলসোকে বদলাবেন না স্কালোনি। ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজও থাকবেন শুরুর একাদশে। তবে আলেজান্দ্রো গোমেজের বদলে শুরুর একাদশে রাখা হবে অ্যাঞ্জেল ডি মারিয়াকে।
জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভান্নি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা