টি-টেন লিগের নিলাম শেষ, আকাশ ছোয়া মূল্যে দল পেলেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার
প্লেয়ার্স ড্রাফটের আগেই আইকন হিসেবে সাকিব আল হাসানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স। সোমবারের ড্রাফট থেকে দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দল না পাওয়া তিনজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
সাকিবের বাংলা টাইগার্সের ডাক পেয়েছেন সোহান ও মৃত্যুঞ্জয়। মোস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। একদম শেষ দিকে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে তাসকিনকে।
আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে টি-টেন লিগের ষষ্ঠ আসরের খেলা। একইসময়ে আবার বাংলাদেশের রয়েছে ভারতের বিপক্ষে সিরিজ। তাই বাংলাদেশের ক্রিকেটারদের টি-টেন লিগে খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েই গেছে।
বাংলা টাইগার্স স্কোয়াড: সাকিব আল হাসান, মোহাম্মদ আমির, শ্রীশান্থ, কলিন মুনরো, হজরতউল্লাহ জাজাই, জো ক্লার্ক, এভিন লুইস, নুরুল হাসান সোহান, বেন কাটিং, ড্যান ক্রিশ্চিয়ান, চিরাগ সুরি, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, জ্যাক বল, মাথিসা পাথিরানা, উমাইর আলী ও রোহান মুস্তফা।
টিম আবুধাবি স্কোয়াড: ক্রিস লিন, ফাবিয়েন অ্যালেন, ফিল সল্ট, আদিল রশিদ, নবীন উল হক, টাইমাল মিলস, জেমস ভিন্স, জেমি ওভারটন, ব্র্যান্ডন কিং, আমাদ বাট, ডারউইস রাসুলী, আহসান শারাফু, আলী আবিদ, ইথান ডিসুজা, মোস্তাফিজুর রহমান ও পিটার হজগলু।
ডেকান গ্ল্যাডিয়েটরস স্কোয়াড: আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ডেভিড উইজে, টম কোহলারক্যাডমোরে, ওডেন স্মিথ, জাহোর খান, মুজিব উর রহমান, লুক উড, জশ লিটল, উইল স্মিড, জহির খান, কার্টিস ক্যাম্ফার, সুলতান আহমেদ, জেসন রয় ও তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা