ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হলো জার্মানি বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
যেখানে শেষ হাসি হাসেনি কোনো দলই। দুই দলই সমান তিনটি করে গোল দেওয়ায় সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে। উয়েফা নেশনস লিগে নিজেদের শেষ ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি ও ইংল্যান্ড। ফলে তিন নম্বরে থেকে শেষ করলো জার্মানি। ছয় ম্যাচে জয়শূন্য ইংল্যান্ড থাকলো সবার নিচে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। পুরো ম্যাচ মিলে গোলের জন্য ১৩টি শট করে ৮টিই লক্ষ্য বরাবর রাখে ইংল্যান্ড। অন্যদিকে ৬০ শতাংশ সময় বলের দখল রাখা জার্মানি ১০ শটের মধ্যে চারটি রাখতে পেরেছিল লক্ষ্য বরাবর।
তবু ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলো জার্মানিই। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ইল্কায় গুন্ডোগান। এর ১৫ মিনিট পর জার্মানদের ব্যবধান দ্বিগুণ করেন তরুণ মিডফিল্ডার কাই হাভার্জ। দুই গোলে পিছিয়ে পড়েও মনোবল হারায়নি ইংল্যান্ড।
উল্টো ১৩ মিনিটের ব্যবধানে আরও তিন গোল করে লিড নিয়ে নেয় স্বাগতিকরা। প্রথম ৭১ মিনিটে ব্যবধান কমান লুক শ। চার মিনিট পর সমতা ফেরান মেসন মাউন্ট। আর ৮৩ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে সেটিতে গোল করতে সমস্যাই হয়নি হ্যারি কেনের। যার সুবাদে এগিয়ে যায় ইংলিশরা।
এখানেই শেষ নয় ম্যাচের নাটকীয়তা। স্বাগতিকরা লিড ধরে রাখতে পেরেছে মাত্র ৪ মিনিট। ম্যাচের ৮৭ মিনিটে গিয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ের ফলে পুরো নেশনস লিগ জয়হীন থাকলো ইংল্যান্ড। 'এ' লিগের তিন নম্বর গ্রুপে ছয় ম্যাচে তিনটি করে ড্র ও পরাজয় তাদের। সমান ম্যাচে এক জয়, চার ড্র ও এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে তৃতীয় হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস