একাধিক পরিবর্তন নিয়ে আজ আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে বদল আনতে পারে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের প্রস্তুতি লক্ষ্যে দুবাইয়ে উড়াল দিয়েছিল টাইগার ক্রিকেটাররা। সেখানে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দুই ম্যাচের সিরিজও খেলছে দল। তবে এই সিরিজে দলের ক্রিকেটারদের দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে টি-টোয়েন্টিতে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের।
টাইগার একাদশে ওপেনিং পজিশনে এখনও আগের মতো ভঙ্গুর অবস্থা রয়েছে। মেক শিফট ওপেনার সাব্বির রহমান এবং মেহেদী মিরাজও দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি। বিশেষ করে সাব্বির। দুই ম্যাচের একটিতে করেছেন ৫, অন্য ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি।
এদিকে দলের রিজার্ভ বেঞ্চে থাকা সৌম্য সরকার আছেন স্কোয়াডে। যাকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। আজ মাঠে নামতেও পারেন এই বাঁহাতি ওপেনার। এদিকে বোলারদের মধ্যে রিজার্ভে থাকা শরিফুল ইসলামকে বাজিয়ে দেখেছে ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে মাঠে নামতে পারেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ।
দুই দলের সম্ভাব্য একাদশ নিচে দেওয়া হলো।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান/সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ, জুনাইদ সিদ্দিকি, বাসিল হামিদ, আলিশান জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মেইয়াপ্পান, আরিয়ান লাকরা ও আয়ান খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা