মেসিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন স্কালোনি
সবশেষ মঙ্গলবার ফিফা প্রীতি ম্যাচে বেঞ্চ থেকে নেমে তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন ৩-০ ব্যবধানে জয়। ম্যাচের আগে খানিক অসুস্থতা থাকায় সতর্কতাস্বরুপ মেসিকে শুরুর একাদশে রাখা হয়নি। পরে ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমে ৮৬ ও ৮৯ মিনিটে দুই গোল করেন তিনি।
এই ম্যাচের পর পর মেসিকে সদ্য অবসর নেওয়া টেনিস তারকা রজার ফেদেরারের সঙ্গে তুলনা দিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। তার মতে, টেনিসে যেমন ফেদেরারের মতো আর কাউকে দেখা যাবে না; তেমনি ফুটবলে মেসির মতো জাদুকরী কারও দেখা মিলবে না।
স্কালোনি বলেছেন, ‘মেসির ক্ষেত্রে বিষয়টি হলো ফেদেরারের মতো। যে অবসর নিতেই সবাই অস্থির হয়ে পড়লো। কারণ সে আর খেলবে না। আমাদের মধ্যে অনেকেই তাকে আবার টেনিস খেলতে দেখতে ভালোবাসবো। এটি দারুণ ছিল। মেসির ক্ষেত্রেও বিষয় একই রকম।’
তিনি আরও বলেন, ‘ফুটবল সবসময় নতুন কিছু উপহার দেয়। তাই সব দেশের মানুষই তাকে উপভোগ করে। তাকে কোচিং করানোর সুযোগ রয়েছে আমার। তবে সাধারণ দর্শক হলে অবশ্যই আমি টিকিট কেটে মেসিকে দেখতাম। এখন শুধু উপভোগ করাই বাকি। কারণ আমি জানি না এমন কিছু আর কখনও দেখা যাবে কি না।’
এদিকে জ্যামাইকার বিপক্ষে জয়ের পর ব্যক্তিগত সুখবরও পেয়েছেন স্কালোনি। শুধু কাতার বিশ্বকাপ নয়, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে হেড কোচ হিসেবে রেখে দিচ্ছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউদিও তাপিয়া নিজেই এ খবর জানিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় স্কালোনি বলেছেন, ‘আমি চালিয়ে যেতে চাই। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে কে কাজ না করতে চায়? প্রেসিডেন্টের সঙ্গে আমার সেরা সম্পর্ক রয়েছে। আমাদের আজকে দেখা হয়েছে এবং সবকিছু সঠিক পথেই আছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস