কাতার বিশ্বকাপ দেখতে নতুন নিয়ম
অথচ কেবল টিকিট কিনলেই দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ। এমনটাই জানিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। সাধারণত টিকিট কেনা দর্শকরা আয়োজক দেশের ভিসা নিয়েই খেলা দেখতে চলে যান। তবে কাতারে থাকছে না সেই নিয়ম। ভিসা থাকলেও বিশ্বকাপের আগে বা প্রতিযোগিতা চলাকালীন কাতারে প্রবেশ করা যাবে না।
টিকিট এবং ভিসার পাশাপাশি কাতার বিশ্বকাপ দেখতে হলে বিশেষ অনুমতিও নিতে হবে। কাতার সরকার সেই অনুমতি দিলেই তবেই বিশ্বকাপের সময় সে দেশে যাওয়া যাবে এবং খেলা উপভোগ করা যাবে। অনুমতি প্রাপ্তদের দেওয়া একটি বিশেষ কার্ড।
এই বিশেষ কার্ডের নাম ‘হায়া কার্ড’। অনলাইনের মাধ্যমে কাতার সরকারের কাছে এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হবে। অনুমতি মিললে টিকিটের পাশাপাশি হায়া কার্ড নিয়েই খেলা দেখতে যেতে হবে। হায়া কার্ড না থাকলে স্টেডিয়ামেও ঢুকতে দেওয়া হবে না।
কেবল বিশ্বকাপের দর্শক নয়, বৈশ্বিক এই টুর্নামেন্ট চলাকালীন কাতারে ঢুকতে হলে সবাইকে এই কার্ডের জন্য আবেদন করতে হবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে কাতারে বিশ্বকাপ দেখতে যাবেন প্রায় ১২ লক্ষ দর্শক। সংখ্যাটা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে।
দর্শকের সুবিধার কথা চিন্তা করে অবশ্য কাতার সরকারও সর্বোচ্চ ব্যবস্থা করছে। থাকার হোটেল ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াতের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে তারা। ইতোমধ্যে ৭০০টি বৈদ্যুতিক বাসের ব্যবস্থা করেছে কাতার সরকার। যে বাসগুলোতে করে দর্শকরা আটটি স্টেডিয়ামে নির্দিষ্ট স্থান থেকে বিনা খরচেই যাত্রা করতে পারবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?