নেইমারকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিতে চায় তারা
শুধু মাঠেই নয়, গ্যালারিতেও ছিল তুমুল হট্টগোল। দুই দলের সমর্থকরাই অসহিষ্ণু আচরণ করেছিলেন পুরোটা ম্যাচজুড়ে। ম্যাচ শুরুর সময়, ব্রাজিল ফুটবল দল যখন তাদের জাতীয় সঙ্গীন পরিবেশন করছিল, তিউনিসিয়ার সমর্থকরা তখনই টার্গেট করে নেইমারকে। তার চোখে লেজার রশ্মি নিক্ষেপ করা, ম্যাচের সময় কলা নিক্ষেপ- করেছিল তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে আনেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, ‘এখানে তিউনিসিয়ানরাই সংখ্যায় ছিল অধিক। বেশ কয়েকবার আমি চেষ্টা করেছি, গ্যালারিতে ব্রাজিলের কোনো সমর্থক আছে কি না। আমি কিছু সমর্থককে দেখেছি, যারা তিউনিসিয়ানদের মাঝে মিশ্রিত হয়ে ছিল। সমর্থকদের এই উপস্থিতি ম্যাচটিকে প্রতিযোগিতামূলক করে তুলেছিল।’
‘এমনকি মাঠেও আমরা দেখলাম, ম্যাচটা যেন কোনো প্রতিযোগিতার। হতেই পারে। কিন্তু আমি কখনোই চিন্তা করতে পারিনি যে, নেইমারের সঙ্গে যা হয়েছে তা এভাবে কখনও ঘটতে পারে। আমার মনে হয়েছিল, তারা মাঠেই নেমেছিল নেইমারকে এখনই বিশ্বকাপ থেকে ছিটকে দিতে। তারা যেন চায়’ই না নেইমার বিশ্বকাপে খেলুক। তারা যেভাবে চেষ্টা করেছিল, তাতে সেটাই প্রতীয়মান হয়েছে। আমি এ ধরনের কোনো চিন্তাই করতে পারছি না।’
ম্যাচের নায়ক নেইমারও এ নিয়ে কথা বলেছেন ম্যাচ শেষে। তিনি বলেন, ‘সত্যিই আমাকে ভয় ধরিয়ে দিয়েছিল ম্যাচের এসব ঘটনা। আমি তিতের (কোচ) এ নিয়ে কথাও বলেছি। আমি ফাউল করেছিলাম। এটা ছিল আমার প্রথম এবং তখনই হলুদ কার্ড দেখি। দ্বিতীয়ার্ধে আমাকে কঠোর ফাউল করা হলো। কাউন্টার অ্যাটাকে গিয়েছিলাম, আমাকে কঠিক ফাউল করে তারা সেটা থামাতে চেয়েছে। কিন্তু রেফারি তাকে হলুদ কার্ড দিল না। এটা তো সত্যিই কঠিন!’
নেইমার আরও বলেন, ‘আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন, এই ম্যাচ থেকেই বিশ্বকাপ শুরু হয়ে গেছে। সমর্থকদের দ্বারাই তিউনিসিয়ার খেলোয়াড়রা যেন অতিরিক্ত উত্তেজিত হয়েছিল।’
বর্ণবাদী আচরণ সম্পর্কে নেইমার নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, ‘এ নিয়ে আমার কিছুই বলার নেই। ফুটবলের জন্যই এটা দুঃখজনক। সবার জন্যই। এমনকি যারা তিউনিসিয়া থেকে এসেছেন, তাদের জন্যও।’
কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল দারুণ প্রস্তুতি সেরে রাখলো। চলতি ২০২২ সালেই মোট সাতটি জয় এবং একটি ম্যাচ ড্র করেছে তারা। এর মধ্যে ৫ ম্যাচেই অন্তত চারটি করে গোল করেছে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- সতর্কতা: টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির বড় পূর্বাভাস