নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ
আইসিসির প্রটোকল অনুযায়ী আজ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপযাত্রা। এ জন্য তারা ২৩টি টিকিটও দিয়েছে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে প্রায় ৪০ দিন দেশের বাইরে অবস্থান করবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে থাকছে অনেক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাই এখন মূল লক্ষ্য।
বাংলাদেশ দল সুপার টুয়েলভে চারটি ভেন্যুতে পাঁচটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, বাছাই পর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। এরপর ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভেন্যু সিডনি। এর পরের ভেন্যু ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল। ২ ও ৬ নভেম্বর ভারত-পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে টাইগাররা, ভেন্যু অ্যাডিলেড। এখানেই দীর্ঘ সময় থাকবে বাংলাদেশ দল।
এদিকে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির সেরা মঞ্চ ত্রিদেশীয় সিরিজ। ২৯ সদস্যের দল নিয়ে ত্রিদেশীয় সিরিজে যাচ্ছে বাংলাদেশ দল। এর মধ্যে ১৭ জন ক্রিকেটার থাকছেন। সঙ্গে থাকছেন বিদেশি কোচিং স্টাফ, ম্যানেজার, টিম ডিরেক্টর, দু’জন সাপোর্ট স্টাফ। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ শেষে সাকিব যোগ দেবেন। ১৬ জন ক্রিকেটার দেশ থেকে যাবেন। সৌম্য সরকার এবং শরিফুল ইসলামও সফরসঙ্গী হচ্ছেন। অতিরিক্ত দুই খেলোয়াড় শেখ মেহেদী ও রিশাদ হোসেন ‘এ’ দলের সিরিজ খেলবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live