বুমরাহর জায়গায় তারকা পেসারকে দলে ভেড়ালো ভারত
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলছে। সিরিজের মাঝপথেই ছিটকে গেছেন বুমরাহ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সিরাজ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুক্রবার জানিয়েছে, বুমরাহ চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না। ফলে তাকে সিরিজের মাঝ পথ থেকেই বাদ দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুমরাহ পিঠে চোট পেয়েছেন এবং বর্তমানে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
এখনও আনুষ্ঠানিকভাবে বিসিসিআই জানায়নি, বুমরাহ বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে তার যে ধরনের চোট, সেটা থেকে সেরে উঠতে চার থেকে ছয় মাস পর্যন্ত লাগতে পারে। তাই বিশ্বকাপ নিয়ে শঙ্কা রয়েই গেছে।