শেষ হলো সিপিএলের ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল
শনিবার প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে কাইল মায়ার্সের বার্বাডোজকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রভম্যান পাওয়েলের জ্যামাইকা।
এক ব্রেন্ডন কিং ঝড়েই একেবারে উড়ে গেছে বার্বাডোজ রয়্যালস। রান তাড়ায় তাকে যোগ্য সঙ্গ দেন শামারাহ ব্রুকস। ফলে ১৬২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যও ২৩ বল হাতে রেখে পেরিয়ে যায় জ্যামাইকা।
সিপিএল ফাইনালে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বার্বাডোজ রয়্যালস। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার রাহকিম কর্নওয়াল এবং কাইল মায়ার্স। ২১ বলে ৩৬ করেন রাহকিম। আর মায়ার্স ১৯ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
তবে আজম খানের ৪০ বলে ৫১ রান বার্বাডোজকে বড় অক্সিজেন দেয়। এছাড়া ১৯ বলে ১৭ করেন জেসন হোল্ডার। বাকিরা অবশ্য কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জামাইকা তালাওয়াজের হয়ে ফ্যাবিয়ান অ্যালেন এবং নিকলসন গর্ডন ৩টি করে উইকেট নেন। ইমাদ ওয়াসিম নেন ১ উইকেট।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জ্যামাইকা তালাওয়াজ। প্রথম ওভারেই কেনার লুইসের উইকেট হারায় তারা। তখন দলের রান মাত্র ১। গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরেন কেনার লুইস।
তবে দলের হাল ধরেন ব্রেন্ডন কিং। তাকে যোগ্য সঙ্গ দেন শামারাহ ব্রুকস। ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। তার এই ইনিংসে ছিল ১৩টি চার এবং ২টি ছক্কার মার।
৩৩ বলে ৪৭ করে আউট হন শামারাহ ব্রুকস। তার এই ইনিংসটি সাজানো ২টি ছয় এবং ৬টি চারের সাহায্যে। এই জুটিই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় জ্যামাইকাকে। এর পরে ব্রুকস আউট হলে ক্রিজে আসেন রভম্যান পাওয়েল। তিনি একটি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৪ করে অপরাজিত থাকেন।
জ্যামাইকা তালাওয়াজ ১৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে। এটি তাদের তৃতীয় সিপিএল শিরোপা। বার্বাডোজের হয়ে কাইল মায়ার্স এবং জেসন হোল্ডার একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা