ভারত সফরে যাবেন তামিম ইকবাল, দেখেনিন প্রতিটি ম্যাচের সময়সূচি
তবে জানা গেছে ভারত সফরে ‘বাংলাদেশ এ’ দলের হয়ে যেতে পারেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে ‘বাংলাদেশ এ’ দলের সফর স্থগিত হয়ে যাওয়ার কারণে ভারতের তামিলনাড়ূ ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুইটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে যাচ্ছে ‘বাংলাদেশ এ’ ক্রিকেট দল।
ইতিমধ্যেই এই সফরকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে ‘বাংলাদেশ এ’ ক্রিকেট দলের সদস্যরা। অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক সহ মুহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাইফ হাসানরা।
১০ দিনের অনুশীলন করে আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এ ক্রিকেট দল। ৯ এবং ১০ অক্টোবর চেন্নাইয়ে অনুশীলন শেষে ১১ অক্টোবর চেন্নাইয়ের এমএসসি স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ।
১৮ থেকে ২১ অক্টোবর হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর ২৬, ২৮ ও ৩০ অক্টোবর হবে তিনটি ওয়ানডে ম্যাচ। জানা গেছে ওয়ানডে সিরিজ খেলতে পারেন তামিম ইকবাল। চার দিনের ম্যাচের সিরিজ খেলে মুমিনুল, সাদমানরা দেশে ফিরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ খেলবেন। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে লিগের খেলায় যোগ দেবেন বাকিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা