মেসির আক্ষেপ
সেই তিন ফাইনালে তিন মিস করা হিগুয়েন অবশ্য জাতীয় দলের জার্সিতে ছিলেন বেশ সফল। তবুও আর্জেন্টাইনদের চোখে কিছুটা ভিলেনই তিনি। তারজন্য লিওনেল মেসিও খুব কাছের থেকে তিন শিরোপা ছোঁয়ার দূরত্ব থেকে ফিরে এসেছেন।
মাত্র ৩৪ বছর বয়সে মেসির সেই সতীর্থ গঞ্জালো হিগুয়েন ফুটবলকে বিদায় বলছেন। ক্যারিয়ারে বড় সব ক্লাবের হয়ে খেলেছেন। শেষে এসে যোগ দিলেন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে। আর সেখানেই আগামী ৯ অক্টোবর ইন্টার মিয়ামির হয়ে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ খেলে বিদায় নেবেন হিগুয়েন।
নিজের বিদায় নিয়ে এক প্রেস কনফারেন্সে হিগুয়েন বলেন, ‘ফুটবলকে বিদায় বলার সেই দিন চলে এসেছে। এই ফুটবল আমাকে অনেক দিয়েছে। আমি অনেক সম্মানিত বোধ করছি ফুটবল নিয়ে ভালো এবং খারাপ অনেক সময় পার করে এসে।
আমি আমার প্রত্যেক কোচকে ধন্যবাদ জানাতে চাই। আমি বিদায়বেলায় অনেক দারুণ সব মুহূর্ত বুকে এবং মগজে ধারণ করে যাচ্ছি।
আমার ক্যারিয়ার আমার জন্য অবিশ্বাস্য ছিল। যা কল্পনা করিনি তার চেয়েও বেশি পেয়েছি আমি। এই বিদায়ের সিদ্ধান্ত আমি আরও তিন-চার মাস আগেই নিয়েছি।’
ফুটবলকে বিদায় বলার মুহূর্তেও দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন। শেষ ১৪ ম্যাচে তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ১২ গোল করে ফেলেছেন। ক্লাব ক্যারিয়ারে ৭টি ভিন্ন ক্লাবের হয়ে ২৭৭ গোল করেছেন এই ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতেও তার নামের পাশে আছে ৩১ গোল।
হিগুয়েনের তিন ফাইনালের সেই তিন মিস দেখুন
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা