‘আপনারা হয়তো মনে করছেন আমি এক চোখ নিয়েই খেলতে পারব’
সামাজিক যোগাযোগমাধ্যমে ডি ভিলিয়ার্স তার পরবর্তী পরিকল্পনা নিয়ে বলেন, ‘আমি আগামী বছর চিন্নাস্বামী স্টেডিয়ামে যাব। তবে ক্রিকেট খেলতে নয়। আমি আরসিবি ভক্তদের কাছে ক্ষমা চাইছি যে এখন পর্যন্ত শিরোপা জিততে পারিনি। তবে আমি গত এক দশকে তারা যে সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি আর ক্রিকেট খেলব না। কারণ আমার ডান চোখে অস্ত্রোপচার হয়েছে।’
তবে কি ব্যাঙ্গালুরুতে কোচিংয়ে দেখা যাবে ডি ভিলিয়ার্স। 'মিস্টার ৩৬০ ডিগ্রি'খ্যাত এই ব্যাটার জানালেন, ‘আমি অবশ্যই কোনো দলের কোচ হওয়ার কথা ভাবছি না। যা শিখেছি, তা শেয়ার করতে ভালোবাসব, সেটা যদি সুযোগ আসে। তবে এখন কোনো দলে যোগ দিয়ে কোচিং করানো এবং বিশ্বজুড়ে ঘোরার ইচ্ছে নেই। আমি ১৮ বছর ভ্রমণের পর পরিবারকে সময় দিতেই ভালোবাসব।’
ডি ভিলিয়ার্স জানালেন, ভারতে চলমান লিজেন্ডস ক্রিকেট লিগেও আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু চোখের অস্ত্রোপচারের কারণে ‘না’ বলে দিয়েছেন। এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন কিংবদন্তি এই ব্যাটার।
তিনি বলেন, ‘আমার বেশ বয়স হয়ে গেছে। লিজেন্ডস লিগে হয়তো অনেক মজা হতো। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমার চোখে অপারেশন হয়েছে।’ মজার ছলে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি জানি আপনারা হয়তো মনে করছেন আমি এক চোখেও খেলতে পারব। কিন্তু আমি সেটা করব না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live