বিশ্বকাপে জায়গা পেলেন না কোনো বাংলাদেশী
কেবল ভারত-পাকিস্তান ম্যাচ নয়, ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে এশিয়া কাপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশি এই আম্পায়ারকে। সেই সময় তিনি জানিয়েছেন, লক্ষ্য এবার আরও বড়। তবে সেই স্বপ্ন সহসাই পূর্ণ হচ্ছে না বাংলাদেশি এই আম্পায়ারের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুকুল কেন সুযোগ পায়নি কোনো বাংলাদেশের আম্পায়ারই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। সেখানে নেই কেনো বাংলাদেশির নাম।
ম্যাচ রেফারি হিসেবে এবারের আসরে দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন ও রঞ্জন মাদুগালে। এদিকে পুরো আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ১৬ জন।
তারা হলেন আলিম দার, কুমার ধর্মসেনা, আহসান রাজা, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, মারাইস এরাসমাস, পল রেইফেল, পল উইলসন, মাইকেল গফ, নিতিন মেনন, আদ্রিয়ান হোল্ডস্টক, ক্রিস্টোফার ব্রাউন, রিচার্ড কেটেলবার্গ, রডনি টাকার, ল্যাংটন রুজেরে এবং রিচার্ড লিংওর্থ।
এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১৬ অক্টোবর কোয়ালিফায়ার রাউন্ডের মধ্য দিয়ে। তবে মূল পর্ব শুরু হবে আগামী ২২ অক্টোবর। বাংলাদেশ খেলবে সরাসরি মূল পর্বে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা