বিসিবি থেকে আকাশ ছোয়া বেতন পাচ্ছেন শ্রীধরন শ্রীরাম, জেনেনিন তার দৈনিক বেতন
টেকনিক্যাল কান্সালটেন্ট শ্রীরামকে আনা হয়েছে দৈনিক হিসাব করে, অর্থাৎ তিনি পারিশ্রমিক পাবেন দিন ভিত্তিতে। মূলত শ্রীধরণ শ্রীরামের সঙ্গে বাংলাদেশের চুক্তিটা দুই মাস ১৫ দিনের। আসলে তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি টা হয়েছে দৈনিক ভিত্তিতে। প্রতিদিন তাকে দিতে হবে ৭০০ ডলার করে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতিদিন তার আয় প্রায় ৭০ হাজার টাকা।
তার চুক্তির সবচেয়ে মজার বিষয়টি হলো যেসব দিনে ছুটিতে থাকবেন তিনি, সেসব দিনে কোন পারিশ্রমিক পাবেন না শ্রীরাম। ইতিমধ্যে ১০ দিন ছুটি কাটিয়েছেন তিনি, যেগুলো এশিয়া কাপ এবং আরব আমিরাতের সিরিজ মিলিয়েই। যদি তার হিসাবের দিন বিবেচনা করা হয় তাহলে ৭৫ দিনে ৭০০ ডলার হিসেবে তার পারিশ্রমিক হচ্ছে ৫২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৫২ লাখ ৫০ হাজার টাকা।
মূলত তাকে নিয়ে আসা হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফাইনাল পর্যন্ত হিসাব করে। সেই হিসাব অনুযায়ী তার আয়ের পরিমাণ হবে ৫২ লাখ ৫০ হাজার টাকা। তবে বাংলাদেশে যদি গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে না পারে এবং বিসিবি তার সঙ্গে চুক্তি না বাড়ায় সেক্ষেত্রে ৬৮ দিন কাজ করবেন তিনি যার পারিশ্রমিক হবে ৪৭ লাখ ৬০ হাজার টাকা।
সামনে তার সঙ্গে চুক্তি বাড়াবে কিনা সেই নিয়ে এখনো কোনো আলোচনা কিংবা গুঞ্জন শোনা যায়নি। তবে সম্ভবনা রয়েছে বিশ্বকাপের পরেও তাঁর দলের সঙ্গে থেকে যাওয়ার। তবে শ্রীরামই প্রথম নন যার সঙ্গে বাংলাদেশ দৈনিক ভিত্তিতে চুক্তি করলো, এর আগে বাংলাদেশ এরকম দৈনিক ভিত্তিতে চুক্তি করেছিল নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে। তাকে দৈনিক পারিশ্রমিক দেয়া হতো ১০০০ ডলার করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই