ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই নতুন ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন করে এই সিরিজের নাম ও লোগো উন্মোচন করেছে ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’র মাদার কোম্পানি এএইচএন লিমিটেড। যার সুবাদে এবারই প্রথম কোনো সিরিজে বাংলা অক্ষরে লেখা হচ্ছে কোনো সিরিজের লোগো।
দেশে সিরিজের নাম ও লোগো উন্মোচনের দিন নিউজিল্যান্ডে হয়েছে ট্রফি উন্মোচন। অংশগ্রহণকারী সব দলের অধিনায়ককে নিয়ে সিরিজ শুরুর আগে ট্রফির সঙ্গে ফটোসেশন ক্রিকেটের একটি নিয়মিত রীতি। কিন্তু সেখানে আজ ছিলেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ফলে বাধ্য হয়েই নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনডোর ও আউটডোর মিলে ট্রফির সঙ্গে দারুণ কিছু ছবি তোলেন তারা।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলা ওয়াশ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের পরের তিন ম্যাচ ৯, ১২ ও ১৩ অক্টোবর। তিন দলের মধ্যে সেরা দুই দলকে নিয়ে ফাইনাল হবে আগামী ১৪ অক্টোবর।
এদিকে সিরিজের নাম ‘বাংলা ওয়াশ’ দেওয়ার পেছনে ‘সবার ওপরে বাংলা’কে উপজীব্য করার কথা জানানো হয়েছে এএইচএন লিমিটেডের পক্ষ থেকে। আজকের লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘বাংলা’কে প্রাধান্য দিয়েই করা হয়েছে সকল আয়োজন।
এএইচএন গ্রুপের বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক মাহবুবুল কবীর মুরাদ বলেছেন, ‘আমাদের জন্য অন্ত্যন্ত গৌরবের বিষয় যে সিরিজের নাম ও লোগো বাংলায় লেখা থাকবে। এই সিরিজ আমরা জিতলে তো ট্রফি নিয়েই আসবো। এমনকি পাকিস্তান বা নিউজিল্যান্ড জিতলেও তারা বাংলায় লেখা ট্রফিই সঙ্গে করে নিয়ে যাবে।’
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাবেক ক্রিকেটার রকিবুল হাসান ও হাবিবুল বাশার সুমন। রিপন খানের সুর ও পান্থ কানাইয়ের কণ্ঠে ‘বাংলা ওয়াশ’ অ্যান্থেম সং পরিবেশনের মাধ্যমে উন্মোচিত করা হয়েছে বাংলা ওয়াশ সিরিজের অফিসিয়াল লোগো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা