১০ ওভার শেষ, দেখেনিন সর্বশেষ স্কোর
১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানেই করেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমান। পাকিস্তানি পেসারদের ভালোভাবে সামাল দিয়ে ৪ ওভারে স্কোরবোর্ডে ২৫ রান তুলে নেয় বাংলাদেশ। তবে মোহাম্মদ ওয়াসিমের বিপক্ষে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে আসিফ আলির তালুবন্দি হন মিরাজ। ১১ বলে ১০ রান করেন তিনি।
পরের ওভারে হারিস রউফের গতি বুঝতে না পেরে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সাব্বিরও। ৭৭ স্ট্রাইকরেটে ১৮ বলে ১৪ রান করে বিদায় নেন এই ব্যাটার। এই মুহূর্তে লিটনকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন আফিফ হোসেন।
পাকিস্তান ইনিংস:
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ওভারে তাসকিন আহমেদকে দেখে শুনে খেললেও দ্বিতীয় ওভার থেকে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। লম্বা ভ্রমণের ক্লান্তির কারণে এই ম্যাচ না খেলা নিয়মিত অধিনায়ক সাকিব হাসানের জায়গায় সুযোগ পাওয়া নাসুম আহমেদও নিজের প্রথম ওভারে ব্যাটারদের বিপদে ফেলতে পারেননি।
প্রথম ৪ ওভারে রোটেশন পলিসিতে ৪ বোলার দিয়ে বল করিয়েও লাভবান হননি নুরুল। পাওয়ার প্লে'তে কোন উইকেট না হারানো পাকিস্তান ৬.৩ ওভারে পায় ৫০ রানের পুঁজি। কিন্তু এরপরই অষ্টম ওভারে বোলিংয়ে এসে উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। তাকে সুইপ করতে গিয়ে মুস্তাফিজুর রহমানের তালুবন্দি হন বাবর। ২৫ বলে ২২ রান করেন পাকিস্তানি অধিনায়ক।
এরপর ক্রিজে নামা শান মাসুদকে শুরুতে চেপে ধরলেও পরবর্তীতে তা বজায় রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। রিজওয়ানের সঙ্গে জুটি বেধে দেখে শুনে রান যোগ করতে থাকেন শানও। তবে দলীয় ১০০'র আগে ১৩তম ওভারে হাসান মাহমুদের তালুবন্দি হন শান।
২২ বলে ৩১ রান করে নাসুমের শিকার হয়ে ফেরেন শান। তিনি ফিরলেও হায়দার আলিকে নিয়ে ১৪তম ওভারে দলীয় ১০০ রানের পুঁজি পায় পাকিস্তান। এর খানিক পর ক্রিজে নেমে ১৫তম ওভারের শেষ বলে তাসকিনকে উড়িয়ে মারতে গিয়ে ইয়াসিরের তালুবন্দি হন হায়দার। ৬ বলে ৬ রান করেন তিনি।
হায়দারের বিদায়ে ক্রিজে আসা ইফতেখার শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন। তবে ৮ বলে ১৩ রান করে হাসানের প্রথম শিকার হয়ে ফেরেন তিনি। এরপর আসিফ আলি এসে বড় রান করতে পারেননি। ৪ বলে ৪ রান করে তাসকিনকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটারও।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও রানের চাকা সচল রাখেন রিজওয়ান। শেষের দিকে মোহাম্মদ নাওয়াজের ৫ বলে ৮ রানের ইনিংসের সুবাদে ১৬৭ রানের পুঁজি পায় পাকিস্তান। রিজওয়ান অপরাজিত থাকেন ৫০ বলে ৭৮ রানে। ২৫ রানে ২ উইকেট নেন তাসকিন।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, শাহনাওয়াজ দাহানি, হারিস রউফ, মহাম্মাদ ওয়াসিম।
বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৬৭/৫ (২০ ওভার) (রিজওয়ান ৭৮*, শান ৩১) (তাসকিন ২/২৫)
বাংলাদেশ: ৬৪/২ (১০ ওভার)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল