শেষ হলো বাংলাদেশের ম্যাচ, চরম দু:সংবাদ পেল নিউজিল্যান্ড
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডানহাতের কনিষ্ঠ অঙ্গুলিতে আঘাত পান মিচেল। পরে সেখানে চিড় ধরা পড়ায় সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।
চিড় ধরা আঙুলে অন্তত দুই সপ্তাহ ব্যান্ডেজ পরে থাকতে হবে মিচেলকে। ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও মিচেলের বিশ্বকাপ খেলা নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না নিউজিল্যান্ড। আগামী ১৫ অক্টোবর তাকে সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ সফরে যাবে বর্তমান রানার্সআপরা।
কিউইদের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘দলের সামনে এখন গুরুত্বপূর্ণ সময়। এই অবস্থায় ড্যারেল মিচেলের এই ইনজুরি খুবই হতাশার। আমাদের প্রথম ম্যাচের দুই সপ্তাহ আছে। তাই তার পুনর্বাসনের সময়ের কথা মাথায় রেখেই আমাদের এগোতে হবে।’
আরব আমিরাতে হওয়া গত বছরের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পথে শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন মিচেল। এরপর থেকে কিউইদের অতি গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছয় ইনিংসে তিন সেঞ্চুরিসহ সিরিজের সর্বোচ্চ ৫৩৮ রান করেছিলেন এ ডানহাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে গত বছরের বিশ্বকাপ থেকে খেলা ১৩ ইনিংসে ১৪৪.৭১ স্ট্রাইকরেটে ৩০১ রান করেছেন মিচেল।
এখন তাকে বিশ্বকাপে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আগামী ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউইদের বিশ্বকাপ যাত্রা। এছাড়া সুপার টুয়েলভে তাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, আফগানিস্তান ও প্রথম রাউন্ড থেকে আসা দুই দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live