নিউজিল্যান্ডকে মাঝাড়ি রানের টার্গেট দিল বাংলাদেশ
আফিফ-সাকিবের বিদায়-
একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকলেও ইনিংস বড় করতে পারেননি আফিফ। তিনি ২৬ বলে ২৪ রান করে বোল্টের বলে বোল্ড হয়েছে। ব্যাটিং অর্ডার বদলে এদিন ৭ নম্বরে নেমেছিলেন সাকিব। ১৬ বলে ১৬ রান করে তিনি সাউদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। শেষদিকে তাসকিন আহমেদ টপ এজ হয়ে বোল্টের বলে চ্যাপম্যানকে ক্যাচ দিয়েছেন।
৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
ইস সোধির দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে দারুণ খেলা ইয়াসির আলী রাব্বি এদিন উইকেটে থিতু হতে পারেননি। ব্রেসওয়েলকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ৯ বলে ৭ রান করে ফিরেছেন রাব্বি। তিনি ক্যাচ দিয়েছেন মিলনেকে।
ফিরলেন লিটন শান্ত-
এদিন ব্যক্তিগত শূন্যরানেই জীবন পেয়েছেন লিটন দাস। তিনি ট্রেন্ট বোল্টের বলে পয়েন্ট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। যদিও দারুণ প্রচেষ্টায় সেই ক্যাচ প্রায় লুফে নিয়েছিলেন জিমি নিশাম। তবে শরীরের ভারসাম্য সামলাতে না পেরে ক্যাচ ফসকান তিনি।
অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করছেন শান্ত। একের পর এক চারে স্ট্রাইক রোটেড করে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছেন তিনি। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ৪১ রান। পাওয়ার প্লের পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি লিটন।
তিনি ১৬ বলে ১৫ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে তাকেই শার্প ক্যাচ দিয়েছেন। এরপর শান্ত ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়েছেন ইস সোধিকে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে। এই ইনিংস খেলার পথে ৪টি চার মেরেছেন বাঁহাতি এই ব্যাটার।
শুরুতেই ফিরলেন মিরাজ-
এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান।
এদিন বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও শান্ত। দলীয় ১২ রানেই বাংলাদেশ মিরাজের উইকেট হারায়। তিনি টিম সাউদির বলে মিড উইকেটে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাত্র ৫ রান করে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১৩৭/৮ (২০ ওভার) (শান্ত ৩৩, লিটন ১৫, আফিফ ২৬, সাকিব ১৬, সোহান ২৫*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live