এশিয়া কাপ: থাইল্যান্ডের টানা তিন জয়ে বিপদে বাংলাদেশ
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামা থাইল্যান্ডের মেয়েরা দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায়। পাকিস্তানকে হারানোর নায়ক নাথাকান চান্থাম (১০) টানা দ্বিতীয় ম্যাচে রান পেতে ব্যর্থ। এরপর অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ও ওপেনার নান্নাপাত কোনচারোয়েনকাইয়ের ৫৫ রানের জুটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর করে থাইল্যান্ড। ৫ উইকেটে ১১৫ রান করে তারা। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার নান্নাপাত।
১১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার ব্যাটিং বিপর্যয় পড়ে, দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তাতে রানের গতিও কমে যায়। ৮ উইকেট হারিয়ে ৬৫ রানে থামে দলটি। থাইল্যান্ডের স্পিনার থিপাচা ৭ রানে নেন ২ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন ওপেনার নান্নাপাত। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের মেয়েরা।
১০ অক্টোবর ভারতের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে থাইল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)