শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস হেরে আগে ব্যাটিং করে আট উইকেটে ১৩৭ রান করে বাংলাদেশ। শেষদিকে ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। বাংলাদেশের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে। তিনি করেন ২৪ রান এ ছাড়া শুরুতে শান্ত করেন ৩৩ রান। জবাবে ওপেনার ডেভন কনওয়ে'র দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে জিতে যায় কিউইরা।
লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনেই শুরু করে নিউজিল্যান্ড। তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারে অবশ্য দশ রান তোলেন দুই ওপেনার ফিন অ্যালেন এবং কনওয়ে। দ্বিতীয় ওভার থেকে অবশ্য লাগাম টানে তারা।
দ্বিতীয় ওভারে ৩, তৃতীয় ওভারে ২ রান নেয় তারা। চতুর্থ ওভারে আবারও আগ্রাসী খেলে নিউজিল্যান্ড। শরিফুল ইসলামকে কিউই ওপেনার ফিন অ্যালেনকে ছক্কাও মারেন। কিন্তু এর এক বল পর আবারও ছক্কা মারতে গিয়ে ফিরে যান অ্যালেন।
ডিপ স্কয়ার লেগে অ্যালেনের ক্যাচ ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার আগে করেন ১৮ বলে ১৬ রান। পাওয়ার প্লে'তে নিউজিল্যান্ড তোলে এক উইকেটে ৪০ রান।
অ্যালেন আউট হওয়ার পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে নেন কনওয়ে। অধিনায়ক উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে পৌঁছানোর চেষ্টায় থাকেন তিনি। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি করে ফেলেন তিনি। অপরপ্রান্তে খানিকটা রয়েসয়েই খেলেন উইলিয়ামসন।
দুজনে মিলে জুটি গড়েন ৮৫ রানের। হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে উইলিয়ামসন ফিরে গেলে এই জুটি ভাঙে, ফেরার আগে ২৯ বলে এক বাউন্ডারিতে ৩০ রান করেন কিউই দলপতি।
এর আগে ক্রাইস্টচার্চে এ দিন বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ১২ রানেই বাংলাদেশ মিরাজের উইকেট হারায়। তিনি টিম সাউদির বলে মিড উইকেটে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাত্র ৫ রান করে।
এরপর ব্যক্তিগত শূন্য রানেই জীবন পেয়েছেন লিটন দাস। তিনি ট্রেন্ট বোল্টের বলে পয়েন্ট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন। যদিও দারুণ প্রচেষ্টায় সেই ক্যাচ প্রায় লুফে নিয়েছিলেন জিমি নিশাম। তবে শরীরের ভারসাম্য সামলাতে না পেরে ক্যাচ ফসকান তিনি।
অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করেছেন শান্ত। একের পর এক চারে স্ট্রাইক রোটেড করে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন তিনি। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল এক উইকেট হারিয়ে ৪১ রান। পাওয়ার প্লের পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি লিটন।
তিনি ১৬ বলে ১৫ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে তাকেই শার্প ক্যাচ দিয়েছেন। এরপর শান্ত ব্যক্তিগত ৩৩ রানে আউট হয়েছেন ইস সোধিকে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে। এই ইনিংস খেলার পথে ৪টি চার মেরেছেন বাঁহাতি এই ব্যাটার।
ইস সোধির দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে দারুণ খেলা ইয়াসির আলী রাব্বি এদিন উইকেটে থিতু হতে পারেননি। ব্রেসওয়েলকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ৯ বলে ৭ রান করে ফিরেছেন রাব্বি। তিনি ক্যাচ দিয়েছেন মিলনেকে।
একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকলেও ইনিংস বড় করতে পারেননি আফিফ। তিনি ২৬ বলে ২৪ রান করে বোল্টের বলে বোল্ড হয়েছে। ব্যাটিং অর্ডার বদলে এদিন ৭ নম্বরে নেমেছিলেন সাকিব। ১৬ বলে ১৬ রান করে তিনি সাউদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
শেষদিকে তাসকিন আহমেদ টপ এজ হয়ে বোল্টের বলে চ্যাপম্যানকে ক্যাচ দিয়েছেন। একপ্রান্ত ধরে রেখে সোহান মাত্র ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংস খেলার পথে সোহান দুটি ছক্কা ও একটি চার মেরেছেন। ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১৩৭/৮ (২০ ওভার) (শান্ত ৩৩, সোহান ২৫*, আফিফ ২৪; ব্রেসওয়েল ২/ ১৪, বোল্ট ২/২৫)।
নিউজিল্যান্ড- ১৪২/২ ( ১৭.২ ওভার)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- সংসদে নতুন আইন পাস: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই