ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলকে পেছনো ফেলে নতুন রেকর্ড গড়লেন সাকিব
চলমান ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি সাকিব। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই মাঠে নামেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। সেদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের রেকর্ড গড়েন সাকিব।
আজ (১২ অক্টোবর) ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে আবার মাঠে নেমে রেকর্ডের দৈর্ঘ্যটা বাড়িয়ে নিলেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। আজকের দিন হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ক্যারিয়ারের বয়স দাঁড়িয়েছে ১৫ বছর ৩১৮ দিন। ২৮ নভেম্বর ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর থেকে সবচেয়ে লম্বা সময় ধরে খেলছেন সাকিবই। এই সময়ের মধ্যে ১০৩ ম্যাচ খেলে ফেলেছেন এই ক্রিকেটার।
বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়কের পরের অবস্থান ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকের। সাকিবের অভিষেকের চার দিন পর ১লা ডিসেম্বর ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন কার্তিক। সে থেকে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। চলতি মাসের ৪ অক্টোবর শেষ ম্যাচ খেলা কার্তিক ১৫ বছর ৩০৭ দিন নিয়ে তালিকায় আছেন দুইয়ে। তিনি খেলেছেন অবশ্য মোটে ৫৬ রান।
তিনে আছেন আরেক টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। সাকিবের সঙ্গে একইদিনে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ঘটেছিল মুশফিকের। এরপর থেকে টানা খেলা মুশফিক অবশ্য এশিয়া কাপের পরে থেমে যাওয়ায় তিনেই থামতে হলো তাকে। ১০২ ম্যাচ খেলা মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স ১৫ বছর ২৭৭ দিন।
ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল যথাক্রমে চার ও পাঁচে রয়েছেন। এছাড়া ছয়ে আছেন জিম্বাবুইয়ান শন উইলিয়ামস, সাতে পাকিস্তানের শোয়েব মালিক, আটে মোহাম্মদ হাফিজ, নয়ে ভারতের রোহিত শর্মা এবং দশে আছেন কেনিয়ার ওদিয়াম্বো। সাবেক টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আছেন এগারোতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা