সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করার বিশ্বরেকর্ড গড়লেন সালাহ
ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে বুধবার রাতে রেঞ্জার্সের মাঠে লিভারপুলের ৭-১ ব্যবধানের জয়ে রেকর্ডটি গড়েন সালাহ।
শুরুতেই গোল খাওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো লিভারপুল সালাহর নামার আগেই ৩-১ গোলে এগিয়ে যায়। আর তিনি নামার অল্প সময়ের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় ৬-১।
প্রথম গোলটি সালাহ করেন ৭৫তম মিনিটে; একটু উপরে উঠে যাওয়া বল আলতো করে নিচে নামিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন। ৮০তম মিনিটে ঘিরে ধরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় এবং পরের মিনিট বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আগের দ্রুততম হ্যাটট্রিকটি ফরাসি স্ট্রাইকার বাফেতিম্বি গোমেসের। ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে লিওঁর জার্সি গায়ে আট মিনিটে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
প্রতিযোগিতাটিতে ক্রিস্তিয়ানো রোনালদো, রবের্ত লেভানদোভস্কি ও রাহিম স্টার্লিংয়ের ১১ মিনিটে হ্যাটট্রিক করার কীর্তি আছে। তবে সালাহর এই রেকর্ডের ধারেকাছেও সেগুলো নেই।
অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পথে আরেকটি কীর্তিও গড়েছেন সালাহ। লিভারপুলের হয়ে এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩৮টি। প্রতিযোগিতাটিতে কোনো একটি ইংলিশ ক্লাবের হয়ে যা সর্বোচ্চ। ছাড়িয়ে গেলেন চেলসির হয়ে দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির হয়ে সের্হিও আগুয়েরোর রেকর্ডকে (ক্লাব দুটির হয়ে দুজনেরই গোল ৩৬টি করে)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা