ব্রেকিং নিউজ: অসুস্থ হয়ে হাসপাতালে পাকিস্তান অধিনায়ক
বৃহস্পতিবার (১৩) অক্টোবর ম্যাচ শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিসমাহকে হাসপাতালে নেওয়া হয়। একটি প্রাইভেটকারে করে তিনি হাসপাতালে যান। গাড়িতে ওঠার সময় তার গায়ে একটি তোয়ালে জড়ানো ছিল।
জানানো হয়েছে, ‘ম্যাচের পর পেটে ব্যথা অনুভব করতে থাকেন তিনি। এছাড়া বুকেও ব্যথা ছিল। এরপর হাসাপাতালে নেওয়া হয়েছে। আশা করি দ্রুত ঠিক হয়ে যাবেন।’ একদম সুস্থ ছিলেন বিসমাহ। সেমিফাইনালে দলকে দারুণভাবে নেতৃত্ব দেন। যদিও হেরে যায় পাকিস্তান। ম্যাচে চালকের আসনে থেকেও হারতে হয় তাদের। ১২৩ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেট হারিয়ে ১২১ রানে থামে পাকিস্তান।
ব্যাট হাতে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন বিসমাহ। ৪১ বলে সর্বোচ্চ ৪২ রান আসে তার ব্যাট থেকে। তার আউটের পরেই খেলার মোমেন্টাম ঘুরে যায়। সহজ ম্যাচ পাকিস্তানের জন্য হয়ে যায় কঠিন। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। পাকিস্তান ১ উইকেট হারিয়ে করে ৭ রান।
ম্যাচের পর মেয়ে ফাতিমাকে পাকিস্তানের জার্সি পরিয়ে ফটোসেশনও করেন বিসমাহ। কিন্তু হুট করে অসুস্থ হন তিনি। নিতে হলো হাসপাতালে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বিসমাহ বলেছিলেন, ‘এটা অনেক ভালো খেলা ছিল। সকলে উপভোগ করেছে। উইকেট ভালো ছিল। মাঝে খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। শেষে আমরা ভালো খেলতে পারিনি। তাদের বোলার ভালো বোলিং করেছে। টুর্নামেন্টে সকলে দারুণ পারফর্ম করেছে। থাইল্যান্ডের বিপক্ষে হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তার জন্য গর্বিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা