চরম দু:সংবাদ: হাজার কোটি টাকা ক্ষতির মুখে বিসিসিআই
আইসিসির ওপর ভারত সরকার কর্তৃক আরোপিত ট্যাক্সের ফলে বিশাল এই ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। এতে করে আইসিসির কেন্দ্রীয় রাজস্ব পুল থেকে বিসিসিআই ৫৮ থেকে ১১৬ মিলিয়ন মার্কিন ডলার হারাতে পারে।
ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে। বৃহস্পতিবার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিতে বিসিসিআইয়ের পাঠানো এক চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। এতে আনুমানিক আর্থিক ক্ষতির একটি রূপরেখা দিয়েছে বিসিসিআই।
ওই চিঠিতে জানানো হয়েছে, ‘এটা আপনাদের জানানো যাচ্ছে যে আইসিসির থেকে প্রাপ্য অর্থ থেকে আমাদের কর দিতে হবে, ফলে আইসিসির থেকে পাওয়া আয়ের অংশে কমবেশি হতে পারে।’
তবে ভারত ক্রিকেটের জন্য এই কর ছাড় বরাবরই একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এর আগেও ২০১৬ সালেও আইসিসি প্রায় ২৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার কেটে নিয়েছিল। কারণ, ভারত সরকার ওই সময় আইসিসির যেকোনো ইভেন্ট আয়োজনের জন্য ১০ দশমিক ৯২ শতাংশ চার্জ করেছিল।
২০১৪ সালে আইসিসি ও বিসিসিআইয়ের চুক্তি অনুযায়ী, ভারত ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ইভেন্ট আয়োজনের দায়িত্ব পায়।
তবে ভারত সরকার ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ২১ দশমিক ৮৪ শতাংশ কর কেটে নেওয়ার কথা বলছে। আর এটা হলে বিশাল এই ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। এতে প্রায় ১১৬ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। করের হার ১০ দশমিক ৯২ শতাংশ হলে ক্ষতির পরিমাণ হবে ৫৮ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। এ ক্ষেত্রে বিসিসিআইয়ের আয় হবে ৪০৫ মিলিয়ন মার্কিন ডলার। যা বোর্ডের আয়ে বেশ বড় প্রভাব ফেলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা