আমি সহ আমরা সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলছি, আমাদের জন্য এটি নতুন অভিজ্ঞতা : সাকিব
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট ক্যারিয়ারের লম্বা সময় পার করলেও বিগ ব্যাশ ছাড়া এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন নি সাকিব আল হাসান।
তাই সাকিবের কন্ঠে কিছুটা আক্ষেপ ঝরলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে চান সাকিব আল হাসান। তরুণদের নিয়ে এই বিশ্বকাপে নতুন অভিজ্ঞতা হবে বলে জানিয়েছেন সাকিব। আজ ফটোসেশন অনুষ্ঠানের সাকিব আল হাসান বলেন,
“আমরা একটি খুব এক্সাইটিং দল পেয়েছি, আমাদের দলের বেশিরভাগই নতুন, তাই তাদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আমি সহ আমরা সবাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলছি, তাই এটি নতুন অভিজ্ঞতা”।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো কিছু করতে না পারলেও ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাকিব। এ সময় তিনি আরো বলেন,
“আমি মনে করি আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা ক্রাইস্টচার্চে দুটি খুব ভালো দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি, তাই আমরা জানি যে অস্ট্রেলিয়াতে ভালো পারফর্ম করার জন্য আমাদের কী করতে হবে, এবং আমরা ভালো করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা