বিশ্বকাপের আগে দলের দুই তারকা ফুটবলারের চোটে চিন্তিত মেসি
বিশ্বকাপের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আকাশি নীল শিবিরে হানা দিয়েছে ইনজুরি। গত এক সপ্তাহের মধ্যে চোটে পড়েছেন দলটির তারকা দুই ফুটবলার পাওলো দিবালা ও আনহেল দি মারিয়া। তার আগে পায়ের পেশির সমস্যায় পড়েছিলেন দলটির অধিনায়ক লিওনেল মেসিও।
তাই বিশ্বকাপের আগে দলে চোটের হানায় চিন্তিত হয়ে পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকা কোচ লিওনেল স্কালোনির দলটির জন্য অবশ্য খুশির সংবাদ এই যে, ক্লাব ফুটবলে ফ্রান্সের ক্লাব পিএসজির পরের ম্যাচেই মাঠে ফিরতে প্রস্তুত লিও মেসি।
কিন্তু সতীর্থ দি মারিয়া আর দিবালারা এত দ্রুত ফিরতে পারছেন না বলেই চিন্তার ভাঁজ পড়েছে আলবিসেলেস্তে শিবিরে। অবশ্য দুজনকেই বিশ্বকাপে পেতে আশাবাদী আর্জেন্টাইন অধিনায়ক।
ডিরেকটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এটা চিন্তার বিষয়। বিশ্বকাপ এতটাই কাছে চলে এসেছে যে এখন যেকোনো ছোট কিছুর কারণেও বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হতে পারে।’
তবে সাত বারের ব্যালন ডি'অর জয়ী মেসি সতীর্থদের ব্যাপারে বেশ আশাবাদী। তিনি বলেন, "আশা করছি, দুজনই বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবে। এখনো ভালো সময় আছে। সবাই সুস্থ শরীরে বিশ্বকাপে নামতে পারব বলে আশা রাখছি।"
তবে চোট নিয়ে চিন্তিত থাকাও কাজের কিছু নয় বলে বিশ্বাস মেসির, ‘চোটের ব্যাপারটা ভীতি জাগায়। তবে এটা নিয়ে চিন্তা করাটাও ভালো কিছু নয়। যা করা যায়, সেটা হচ্ছে সব সময়ের মতো স্বাভাবিক থাকা, খেলতে থাকাটাই সেরা উপায়।’
ক্লাব ফুটবলে ইতালিয়ান সিরি ‘আ’তে গত রোববার লিসের বিপক্ষে পেনাল্টি নিতে গিয়ে বাঁ ঊরুর পেশিতে চোটে পড়েন রোমা মিডফিল্ডার পাউলো দিবালা। ফলে মাঠেই কাতরাতে দেখা যায় তাঁকে। পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, মাসখানেকের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দিবালাকে। এমনকি বিশ্বকাপ থেকেও ছিটকে পড়তে পারেন তিনি।
অন্যদিকে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাইফার বিপক্ষে খেলতে নেমে ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন জুভেন্টাস তারকা দি মারিয়া। অন্তত আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে দি মারিয়াকে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে ২২ নভেম্বর। অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা