কাতার বিশ্বকাপে নিজের প্রিয় দলের খেলা দেখার জন্য টিকেট কেটেছেন সাকিব
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনসহ দুই কর্তা। ম্যাচ দেখতে সারা দেশে লাগানো হবে ১০টি জায়ান্ট স্ক্রিন।
বাফুফের কাছে টিকিটের জন্য আবেদন করেছিলো রাজনীতিবিদ, খেলোয়াড় ও শোবিজ জগতের অনেক তারকা। যার মধ্যে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। একটি ম্যাচের দুটি টিকিট পেয়েছেন তিনি। ২৬ নভেম্বর আর্জেন্টিনা মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন বাংলাদেশের অধিনায়ক।
কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাফুফের তিন কর্তা। সভাপতি কাজী সালাহউদ্দিন, সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দেখবেন উদ্বোধনী ম্যাচ।
গ্রেটেস্ট শো অন আর্থের আমেজ লাল সবুজের প্রতিটি ঘরে পৌঁছে দিতে দেশের ১০টি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করবে বসুন্ধরা গ্রুপ। আরও দুটি কর্পোরেট প্রতিষ্ঠান বাফুফের কাছে আবেদন করেছে দেশজুড়ে ফ্যান ফেস্টিভাল করতে।
বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের চলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএল। তবে ফুটবলাররা যেনো কোনো ম্যাচ মিস না করেন। তাই বিকেল ৪টার আগেই শেষ হয়ে যাবে সকল ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা