শেষ হলো ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১১ রান। হাতে ৪ উইকেট। শামির দুর্দান্ত শেষ ওভারে অস্ট্রেলিয়ার ওই ৪টি উইকেটই পতন ঘটলো, টানা চার বলে। মাঝে একটি রানআউট হয়েছিল, নাহলে ডাবল হ্যাটট্রিকই হয়ে যেতো শামির।
ব্রিসবেনে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত। মূল মিশন শুরুর আগে স্বাগতিকদের মাটিতে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাসের রসদ জোগাবে রোহিত শর্মার দলকে।
টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আর সূর্যকুমার যাদবের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত। ৩৩ বলে ৬ চার আর ৩ ছক্কায় রাহুল খেলেন ৫৭ রানের ইনিংস। সমান বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫০ করেন সূর্য।
সুবিধা করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা (১৪ বলে ১৫), ভালো শুরুর পর আউট হয়ে যান ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিও (১৩ বলে ১৯)। তবে শেষদিকে ১৪ বলে ২০ রানের এক ইনিংস খেলে দেন ‘ফিনিশার’ দিনেশ কার্তিক।
অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন ৩০ রানে নেন ৪টি উইকেট।
জবাবে মিচেল মার্শ আর অ্যারন ফিঞ্চের ঝোড়ো ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৪ বলে ৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। মার্শ ১৮ বলে ৩৫ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন ফিঞ্চ।
১৯তম ওভার পর্যন্ত অসি অধিনায়ক ক্রিজে ছিলেন। ৫৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৭৬ রান করে তিনি হর্ষল প্যাটেলের শিকার হলে হঠাৎ ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল করেন ১৬ বলে ২৩।
শামি এক ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩টি, ভুবনেশ্বর কুমার ২০ রানে নেন ২টি উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা