আজ ব্যাট হাতে নেমে যত রান করলেন তামিম-মুমিনুল
প্রথম ইনিংসে ৯৪ রানের লিড পায় আকবর আলীর দল। ২২২ রানে শেষ হয়েছে রংপুরের প্রথম ইনিংস। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪৬ রানে পতন ঘটান ৫ উইকেটের। আর পেসার ইয়াসিন আরাফাত পান ৫৮ রানে ৩ উইকেট।
রংপুরের টপ স্কোরার ছিলেন নাইম ইসলাম। এ অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে আসে ৫১ (১৪৬ বলে) রানের ইনিংস। এছাড়া আব্দুল্লাহ আল মামুন করেন ৩১ ও তানবির হায়দারের সংগ্রহ ছিল ২৯। বাকি কেউই বিশের ঘরেও যেতে পারেননি।
সেটাকেও কম বলা উপায় নেই। কারণ দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে তারকায় ঠাসা চট্টগ্রাম। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) এক নম্বর টায়ারের ম্যাচের দ্বিতীয় দিন শেষে ইরফান শুক্কুরের দলের সংগ্রহ ৬ উইকেটে ১২৬। তার মানে এখন ৩০ রানে এগিয়ে চট্টগ্রাম। হাতে আছে ৪ উইকেট।
প্রথম ইনিংসের মতো এবারও রান পাননি তামিম ইকবাল, মুমিনুল হকরা। প্রথম ইনিংসে ১৯ রান করা দেশসেরা ওপেনার তামিম দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ২১ রানে। অন্যদিকে মুমিনুল হক প্রথমবার ১৩ রানের পর এবার আউট হয়েছেন ২২ করে। মাহমুদুল হাসান জয় ১১‘র পর এবার করেছেন ৭।
চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে রান পেয়েছেন শুধু ইরফান শুক্কুর। তার ব্যাট থেকে আসা ৫০ রানের (৪৮ বলে ৭ বাউন্ডারিতে) ইনিংসটিই চট্টগ্রামকে আশা দেখাচ্ছে। বল হাতে ৪৬ রানে ৫ উইকেট পাওয়া হাসান মুরাদ ৩ রানে অধিনায়ক ইরফান শুক্কুরের সাথে ক্রিজে।
চট্টগ্রাম প্রথম ইনিংস: ৫০ ওভারে ১২৬/১০ ও দ্বিতীয় ইনিংসে: ৩৭ ওভারে ১২৬/৬ (তামিম ২১, জয় ৭, সাব্বির ১৩, মুমিনুল ২২, ইরফান শুক্কুর ৫০*, শামিম পাটোয়ারি ৪, মুকিদুল মুগ্ধ ২/৩০, আলাউদ্দীন বাবু ২/৩৬)
রংপুর প্রথম ইনিংস: ৭৩.৪ ওভারে ২২২/১০ (জাহিদ জাভেদ ১৩, আব্দুল্লাহ আল মামুন ৩১, তানবির হায়দার ২৯ , নাইম ইসলাম ৫১, নাসির ১২, আকবর আলী ১৫, আরিফুল হক ৭, সোহরাওয়ার্দী শুভ ১৬, আলাউদ্দীন বাবু ১০, মুকিদুল ইসলাম ১৫, মুশফিক হাসান ১০; হাসান মুরাদ ৫/৪৬, ইয়াসিন আরাফাত মিশু ৩/৫৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা