টি-২০ বিশ্বকাপে সেমি ফাইনাল খেলবে যে চার দল
জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা এবং সেমিফাইনালে কারা উঠতে পারবে, তা নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন শচীন।
চার সেমিফাইনালিস্ট সম্পর্কে বলেন, ‘আমাদের পুল (গ্রুপ-২) থেকে আমার সেমিফাইনালিস্ট ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে, তাহলে তারা থাকবে। নাহলে দক্ষিণ আফ্রিকা থাকবে। তারা গ্রুপের ‘ডার্কহর্স’। অস্ট্রেলিয়ার কন্ডিশন তাদের দেশের মতোই। এ ছাড়া দ্বিতীয় পুলে (গ্রুপ-১) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেবারিট। নিউজিল্যান্ড এখানে ‘ডার্কহর্স’। গত আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’
এদিকে, ভারতের বিশ্বকাপ জেতার বড় সুযোগ আছে বলে বিশ্বাস করেন শচীন। তিনি বলেন, ‘আমাদের দলটি খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ আমাদের। বোলিং বিভাগও ভারসাম্যপূর্ণ। সামগ্রিকভাবে, আপনি যদি দল এবং এর সম্ভাবনার মূল্যায়ন করেন, তাহলে আমি বলব, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।’
দুর্দান্ত ফর্মে আছেন সূর্যকুমার যাদব। তার সম্পর্কে শচীন বলেন, ‘খুব ভালো। আমি তার উন্নতি দেখে খুব খুশি। সে সবসময়ই একজন বিপজ্জনক খেলোয়াড় ছিল। আগে দলে তার জায়গা নিশ্চিত ছিল না। এখন তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। সে এই ফরম্যাটে বিশ্বের যেকোনো বোলারকে খেলতে পারে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান সে। আমার মনে হয় সে বিশেষ কিছু দেখাতে প্রস্তুত।’
উল্লেখ্য, কদিন আগে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামও সেমিফাইনালিস্ট সম্পর্কে বলেছিলেন, ‘সেমিফাইনালে আমি অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানকে দেখতে চাইব।’ আকরামের ভাবনার সঙ্গে মিলে গেল শচীনের ভাবনাও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা