বাংলাদেশ বনাম ভারত: দুইটি ও তিনটি ওয়ানডে ম্যাচের চূড়ান্ত সময় সূচি প্রকাশ করলো বিসিবি
সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ওই সফরে বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলেছিল মহেন্দ্র সিং ধোনির দল।
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল বাংলাদেশ। যেখানে সিরিজ জয়ের সবচেয়ে বড় অবদান ছিল মুস্তাফিজুর রহমানের। দীর্ঘ সাত বছরেরও বেশি সময়ের পর বাংলাদেশ সফরে আসছে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। সেখান থেকেই সরাসরি বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত জাতীয় ক্রিকেট দল।
আগামী এক ডিসেম্বর ঢাকায় পা রাখার কথা রয়েছে ভারতের। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আগামী ৪, ৭ এবং ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ।
এরপর দল চলে যাবে চট্টগ্রামে। ১৪-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ফিরে ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ।
জানা গেছে একই সময় বাংলাদেশ সফরে আসবে ভারত এ ক্রিকেট দল। বাংলাদেশের সাথে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এখনো এই সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে ওয়ানডে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগে অংশ নয় বলে পূর্ণ শক্তির ভারতীয় দল আসার সম্ভাবনা কম। রোহিত-কোহলিদের বিশ্রাম দিয়ে শিখর ধাওয়ানের নেতৃত্বে দল পাঠাতে পারে বিসিসিআই। দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা