বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন পরিসংখ্যান
এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে আশা নামিবিয়াকে ছয় উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। শেষ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেছিল তারা। পুরো টুর্নামেন্টে ভালো খেলেই মূল পর্বে নিশ্চিত করেছেন নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের বিপক্ষে এই মূল পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা।
আগামী ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশের জন্য ভাল খবর অপেক্ষাকৃত দুর্বল দলই পেয়েছে টাইগাররা। যদিও বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা রয়েছেন নেদারল্যান্ডসের। ২০১২ সালে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল।
যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১ উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে দুই দলের মধ্যকার সর্বশেষ দেখা হয়েছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে। যেখানে নেদারল্যান্ডকে ৮ রানে হারিয়ে ছিল টাইগাররা।
তবে এই মুহূর্তে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ভালোই খেলেছে নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ ওপেনার ম্যাক্স ও’ডাউড। সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও ৭১ দানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
তিন ম্যাচে ১২১ স্ট্রাইক রেটে ১২৯ রান করেছেন ম্যাক্স ও’ডাউড। তবে একমাত্র তিনি ছাড়া এই বিশ্বকাপে নেদারল্যান্ডের আর কোন ব্যাটসম্যান ১১০ এর বেশি স্ট্রাইক রেটে রান করতে পারেনি। বলতে গেলে নেদারল্যান্ডসের একমাত্র ভরসা ব্যাটসম্যান এই ম্যাক্স ও’ডাউড।
তবে ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে কিছুটা হলেও ভালো অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ উইকেট দিয়েছেন তাদের দলে ডানহাতি ফাস্ট বোলার বাস ডি লিডি।
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারমান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্ল্যাসেন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, স্টেফান মাইবুর্গ, তেয়া নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা