রউফ-নাওয়াজের পর রংপুরে আরেক পাকিস্তানি তারকা
রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার মালিককে দলে নেওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। পোস্ট দিয়ে রংপুর লেখে, ‘আমাদের পরিবারে স্বাগতম।’
মালিকের আগে পেসার রউফ ও অলরাউন্ডার নাওয়াজকে দলে ভেড়ায় রংপুর। তারা দুজনেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য। বিগ ব্যাশ খেলা রউফ পাকিস্তান পেস আক্রমণের অন্যতম সদস্য। নাওয়াজ আছেন দারুণ ফর্মে। সবশেষ ত্রিদেশীয় সিরিজে সামনে থেকে দলকে জিতিয়েছেন তিনি।
তবে ফর্মে থাকলেও ৪০ বছর বয়সী মালিকের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। গতবছর বাংলাদেশের বিপক্ষে নভেম্বরে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর তাকে ছাড়াই খেলছে বাবর আজমের দল।
সম্প্রতি জিমের কসরতের একটি ছবি দিয়ে মালিক টুইটারে লেখেন, ‘যখন ছেড়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয়।’ জাতীয় দলে তাকে আর ভাবা না হলেও তিনি যে ক্রিকেটের সঙ্গ ছাড়তে চান না এটাই বুঝিয়ে দিয়েছেন স্পষ্টভাবে।
এরমধ্যেই এলো রংপুরের ঘোষণা। আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে মালিক ৬০০ এর বেশি ম্যাচ খেলেছেন। মিডল অর্ডারে দীর্ঘদিন আস্থাভাজন ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার পালা বিপিএল মাতানোর। এর আগে মালিক চিটাগং ভাইকিংস (বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী রয়্যালসে খেলেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা