বিশ্বকাপ: সাকিব নয় লিটনকে নিয়ে যা বললেন হার্শা
দল হিসেবে ভালো করতে না পারলেও ব্যক্তিগতভাবে নিজেকে মেলে ধরার সুযোগ থাকছে লিটনের সামনে। টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণের জন্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ লিটনের জন্য হতে পারে ভবিষ্যত ভাগ্য পরিবর্তনের। দারুণ সব শটে সমর্থকদের মন জয় করা লিটনকে নিয়ে এই বিশ্বকাপে বাজ ধরছেন হার্শা ভোগলে। বর্তমানে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেও তাকে আখ্যা দিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক।
ক্রিকবাজের প্লেয়ার টু ওয়াচ আউট ভিডিওতে লিটনকে নিয়ে হার্শা বলেন, ‘সত্যিকার্থে আমি বিশ্বাস করি এখন বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় লিটন দাস।‘
ক্যারিয়ারের বেশিরভাগ সময় টি-টোয়েন্টিতে ওপেন করলেও আরব আমিরাত সফর থেকে তিন বা চারে ব্যাটিং করছেন লিটন। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও ওপেনিংয়ে দেখা যায়নি তাকে। বিশ্বকাপের মঞ্চে তিনে ব্যাটিং করতে দেখা যাবে লিটনকে, এটা প্রায় নিশ্চিত। তবে তাকে কেন তার জায়গা থেকে সরিয়ে দেয়া হয়েছে সেটা বুঝতে পারছেন না হার্শা।
তিনি বলেন, ‘আমি ভাবতে পারছি না কেন তারা লিটনকে তার পজিশন থেকে নিচে নামিয়ে দিলো। টপ অর্ডার থেকে কেন অন্য কোথাও সরিয়ে নেয়া হলো? সে তো টি-টোয়েন্টির সেরা ব্যাটার। বাংলাদেশ থেকে আমি লিটন দাসকে বেছে নেবো।’
পরিসংখ্যান বা অর্জনে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কদিন আগে মোহাম্মদ নবিকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। তবে টি-টোয়েন্টিতে সাকিব আগের জায়গায় নেই বলে মনে করেন হার্শা।
তিনি বলেন, ‘আমি কিভাবে সাকিবের নাম ম্যানশন না করি। আমি সবসময় আমার দলে সাকিবকে রাখি। আমার মনে হয় টি-টোয়েন্টিতে আপনি যখন সাকিবের কথা বলবেন তখন আপনাকে দেখতে হবে সে কিভাবে ব্যাটিং করে, ইনজুরি, ভ্রমণ এবং সে কতটা ম্যাচ খেলছে। আমার মনে হয় না ১২-১৪ মাস আগে সাকিব যেমন ছিল এখন তেমন আছে। ১২ বা ১৪ বা ২০ মাস আগে হলে আমি নিশ্চিতভাবে ভুল প্রমাণিত হতাম।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা