৪ ব্যাটার, ৪ অলরাউন্ডার, ৩ পেসার নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
এছাড়াও এবারের বিশ্বকাপের ডার্ক হর্স দক্ষিণ আফ্রিকার রয়েছে বাংলাদেশের গ্রুপেই। এছাড়াও বাছাই পর্ব খেলে এসেছেন নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে। এবার এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী সোমবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চাইবে বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
অনেক পরীক্ষা-নিরীক্ষা পর শেষ মুহূর্তে দলের দুটি পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। মেকশিফট ওপেনারদের পরিবর্তে নিয়মিত ওপেনারদের দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। যে কারণে শেষ মুহূর্তে চূড়ান্ত দলের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।
তার একাদশে থাকা সম্ভব না অনেকটা বেশি। তাই ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকারকে। তবে নাজমুল হোসেন শান্ত একাদশে সুযোগ পাবে কিনা সেটা অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাইলে একাদশে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
তবে একাদশে লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহানের থাকাটা এক প্রকার নিশ্চিত। তবে ইয়াসির আলী এবং মোসাদ্দেক হোসেন বিকল্প হিসাবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক একজন বাড়তি স্পিনার চাইলে মেহেদী হাসান মিরাজকে একাদশে নিতে পারেন।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোস্তাফিজ সেভাবে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি প্রতিটি ম্যাচেই একাদশে থাকবেন এটাই প্রকার নিশ্চিত। যদিও তার বিকল্প হিসেবে রাখা হয়েছে শরিফুল ইসলামকে। তার সাথে তাসকিন আহমেদেরও প্রতিটি ম্যাচে একাদশে থাকবেন।
একাদশে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে হাসান মাহমুদের থাকার সম্ভাবনা সবচেয়ে। সর্বশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভালো বোলিং করেছেন তিনি। যদিও তার বিকল্প হিসাবে রয়েছেন এবাদত হোসেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/এবাদত হোসেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম আতলেতিকো
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা