সব দলের বিপক্ষে আমাদের একই প্রস্তুতি থাকবে: সাকিব
২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করছে বাংলাদেশ। এই গ্রুপে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষও আছে। সবার বিপক্ষে একইরকম মানসিকতা নিয়ে নামার কথা বলেছেন সাকিব।
কয়েকদিন আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছিলেন, বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ জিততে চান তারা। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব জানালেন, সবগুলো ম্যাচেই জয়ে চোখ থাকবে তাদের।
সাকিব বলেন, 'বিশ্বকাপে আমাদের যেই পাঁচটা ম্যাচ আছে, তার প্রস্তুতি আমরা নিয়েই এসেছি। এখানে আমরা যার সাথেই খেলি, আমাদের প্রস্তুতি একই থাকবে এবং সেটাই থাকা উচিত। নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের, ভারত, পাকিস্তান সবগুলো দলের বিপক্ষেই আমাদের প্রস্তুতি একই থাকবে। এতে কোনো পরিবর্তন আসবে না, আমাদের চিন্তাধারাতেও পরিবর্তন আসবে না।'
এদিকে নেদারল্যান্ডসকে 'সহজ প্রতিপক্ষ' হিসেবে ভেবে না দেখার আহ্বানও করেছেন সাকিব। বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ লড়াই করেই মূলপর্বের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস, আর তাই তাদের সমীহ করছেন বাংলাদেশের অধিনায়ক।
সাকিব আরও বলেন, 'নেদারল্যান্ডস কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং টিম হিসেবেই এখানে এসেছে। এই ব্যাপার হয়তো আপনারাই সৃষ্টি করেছেন যে নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষ। কিন্তু, আমরা কখনোই এটা ভেবে প্রস্তুতি নেই না যে কোন দল আসলে ভালো, কোন দল আসলে খারাপ। পৃথিবীর কোনো দলই সেটা করে না, সবসময়ই চেষ্টা করে দলকে জেতাতে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা