বাংলাদেশ কে সহজ ভাবেই নিচ্ছে ডাচরা
ঘরের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে জিতেছিল নেদারল্যান্ডস। তবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখায় জিততে পারেনি। আজ সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার বলেছেন, ‘সুপার টুয়েলভে কিছু শক্তিশালী দল আছে। তবে (বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে) আমরা সুযোগ দেখছি। আমরা কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে এসেছি। বাংলাদেশ মাত্র শুরু করছে। তাদের একটি (প্রস্তুতি) ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। আর আমরা খেলার মধ্যেই আছি।’
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করলেও এই ম্যাচ না জেতার কোনো কারণ দেখছেন না কুপার, ‘আপনারা বলছেন এটি (বাংলাদেশের বিপক্ষে জিতলে) হয়তো অঘটন হবে। কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সমানে সমান খেলেছি। আগামীকাল তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না। আশা করি আমরা তাদেরকে অপ্রস্তুত অবস্থায় শিকার করতে পারব এবং দারুণভাবে সুপার টুয়েলভ শুরু করতে পারব।’
কুপার বাংলাদেশের ‘প্রশংসা’ করে বলেছেন, ‘এখানে সহজ ম্যাচ বলতে আসলে কিছু নেই। আমরা প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো থেকে অনেক আত্মবিশ্বাস নিচ্ছি। তারা (বাংলাদেশ) খুবই ভয়ানক দল। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমরা তাদের অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তাদের সঙ্গে আমাদের বেশ কিছু জমজমাট ম্যাচ আছে। তো আগামীকাল লড়াই করে জিততে পারা দারুণ ব্যাপার হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা