বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাসকিনকে নিয়ে যা বললেন দক্ষিণ আফ্রিকার কোচ বাউচার
হোবার্টে সাউথ আফ্রিকা খেলতে নামার আগে জয়োল্লাস করেছে বাংলাদেশ। পেসারদের দাপটে নেদারল্যান্ডসকে দাঁড়াতেই দেয়নি সাকিব আল হাসানের দল। ইনিংসের প্রথম দুই বলে বিক্রমজিত সিং এবং বাস ডি লিডকে ফিরিয়ে ডাচদের কোমড় ভেঙে দেন তাসকিন আহমেদ।
পরে ফিরিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে ৬২ রান করা কলিন অ্যাকারম্যান ও শারিজ আহমেদকে। এদিকে দারুণ বোলিংয়ে হাসান তুলে নিয়েছেন টিম প্রিঞ্জল এবং লগান ভ্যান বিকের উইকেট। বাংলাদেশের পেসারদের আগুন ঝড়ানোর দিনে আক্ষেপে পুড়তে হয়েছে সাউথ আফ্রিকাকে।
দিনের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে থাকলেও বৃষ্টির কারণে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়াদের। এমন হতাশার দিনে পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন বাউচার। সাউথ আফ্রিকার প্রধান কোচ জানান, বাংলাদেশের বোলারদের ভালো পারফরম্যান্সের কথা।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বাউচার বলেন, ‘আপনি (বাকি) যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে (ব্যাটিংয়ে) কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বাউচার জানালেন, তাদের মানসম্পন্ন ব্যাটার এবং বোলার আছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন এক বা দুইজন একাই ম্যাচ জেতাতে পারেন বলে মনে করেন প্রোটিয়া কোচ। বাংলাদেশও এভাবেই ভাবছে বলে ধারণা তার।
বাউচার বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা