মোসাদ্দেক কেন ৮ নম্বরে, ধোঁয়াশায় রয়েছেন মিসবাহ
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বুঝতে পারছেন না এরকম সক্ষমতার একজন ব্যাটারদের বাংলাদেশ কেন ৮ নম্বরে ব্যাটিং করাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের টপ ও মিডল অর্ডাররা যখন নিয়মিত ব্যর্থ হচ্ছে তখন তাকে উপরেই খেলানো উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল কোন প্রক্রিয়ায় এগোচ্ছে সেটা নিয়েও ধোঁয়াশায় রয়েছেন মিসবাহ।
সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে তিনি বলেন, 'আমার কাছে মনে হয় যে আট নম্বরে পজিশনে মোসাদ্দেক বেশ কার্যকরী ব্যাটিং করেছে। কিন্তু তার মতো সক্ষমতার একজন ব্যাটারকে আপনি কেন আট নম্বরে খেলাবেন। ১২ বলে সে ২০ রান করেছে। নুরুল হাসানও খেলছে, সে উইকেটকিপার ব্যাটার। কিন্তু উপরে অ্যাটাক করার মতো ব্যাটার নেই। আমি বুঝতে পারছি না তারা কোন প্রক্রিয়ায় এগোচ্ছে।'
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি সৌম্য সরকারের কড়া সমালোচনা করেছেন। আলোচনায় সৌম্যর ক্যারিয়ারের পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ার প্রায় ১০ বছরের হলেও প্রত্যাশা অনুযায়ী তিনি খেলতে পারছেন না বলেই মনে করেন সাবেক এই পাকিস্তানি পেসার।
ওয়াসিম বলেন, 'বাংলাদেশের ব্যাটিংয়ের যদিও আরও একটু গভীরে যাই শান্তকে আমি অনেকদিন ধরে দেখছি। সে ২০ বলে ২৫ রান করেছে। সৌম্য সরকার যে তিন নম্বরে ব্যাটিং করে (নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করেছে)। ক্যারিয়ারে সে দুই, তিন , চার নম্বরে খেলেছে।'
'ওপেনিংয়ে, ওয়ান ডাউনে, মিডল অর্ডার, সব জায়গায় খেলেছে। তার রেকর্ড খুব ভালো না। আমি যদি তার রেকর্ডের দিকে তাকাই, ১৬ ইনিংসে সে ২৫১ রান করেছে, যেখানে গড় ১৫ এর একটু উপরে, স্ট্রাইক রেট ১১২। এটা তার ক্যারিয়ার গড়। ১০ বছর ধরে তো সে খেলতেই পারছে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা