রুশো ঝড়ো শতকে রেকর্ডবুকে তোলপাড়
নেদারল্যান্ডসকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
প্রথম ওভারেই বাভুমাকে ফিরিয়ে আশার পালে হাওয়া লাগিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু এরপরের গল্পটা শুধুই হতাশার। শুরুর আনন্দ মিলিয়ে দিতে যেন প্রতিযোগিতায় নামেন ডি কক ও রাইলি রুশো। দুজনে মিলে একেরপর এক বল আছড়ে ফেলতে থাকেন বাউন্ডারির বাইরে।
ডি কক-রুশোর আক্রমণে প্রথম পাওয়ার প্লে শেষে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ৬৪ রান। যা চলতি বছরে তাদের সর্বোচ্চ। মাঝে বৃষ্টির বাঁধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও সেটা কক-রুশোর ছন্দপতন ঘটাতে পারেনি। পুনরায় খেলা শুরু হওয়ার পরও আপন ছন্দে খেলতে থাকেন তারা।
পার্ট টাইমার আফিফ হোসেনের বলে ৬৩ রানে ডি কক ফিরলেও থামেনি রুশো ঝড়। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করে তবেই থামেন তিনি। সাকিবের বলে ১০৯ রানে আউট হন এ ব্যাটার।
সাজঘরে ফেরার আগে রেকর্ডবুক তোলপাড় করে যান রুশো। টি-২০তে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০তে যা দ্বিতীয়বার দেখল বিশ্ব। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের এক ব্যাটার।
এছাড়া দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন রুশো। অর্থাৎ এটাই টি-২০ বিশ্বকাপে কোনো প্রোটিয়া ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। বিশ্বকাপ ইতিহাসে যা পঞ্চম সর্বোচ্চ।
ডি ককের সঙ্গে রুশোর ১৬৩ রানের জুটি দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের জুটিটি ১৬৬ রানের। ২০১০ বিশ্বকাপে ব্রিজটাউনে উইন্ডিজের বিপক্ষে যা গড়েছিলেন দুই লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
শেষদিকে আর কেউই আশানুরূপ খেলতে না পারায় আরো বড় হয়নি দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের হয়ে সাকিব দুটি এবং হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- এক লাফে বাড়লো সোনার দাম, জানুন ২২ স্বর্ণের দাম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৩ জেলায় বড় সতর্কতা
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা