কোহলির রেকর্ড ভেঙে দিলেন রাজা
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে পাকিস্তানের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিয়েছেন তিন উইকেট। এদিন পাকিস্তান দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর শান মাসুদ ও শাদাব খান ৫২ রানের জুটি গড়ে দলের বিপর্যয়ে হাল ধরেন। তবে শাদাব খানকে ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ফেরানোর পরের বলেই হায়দার আলীকেও ফেরান রাজা।
এই দুজনকে ফেরানোর পর নিজের শেষ ওভারে একা হাতে প্রতিরোধ করা শান মাসুদকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই অফস্পিনার। ফলে নিজের কোটার ৪ ওভারে ২৪ রানের বিনিময় ৩ উইকেট নেন। যার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজা।
এই জয়ের দিনে ভারতীয় রান মেশিন বিরাট কোহলির এক রেকর্ডও ভেঙে দিলেন রাজা। এক বর্ষপঞ্জিকায় কোহলির সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার রেকর্ড ভেঙে দিয়েছেন রাজা। চলতি বছর ৭ রান ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার কৃতিত্ব এতদিন একার দখলে ছিল কোহলির। ২০১৬ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু চলতি বছর উড়ন্ত ফর্মে থাকা রাজা তাকেও ছাড়িয়ে গেলেন। ২০২২ সালে তিনি এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন। যার মধ্যে টি-টোয়েন্টিতেই পেয়েছেন ৬বার ম্যাচসেরার পুরষ্কার
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা