বিশ্বকাপের সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে বৃষ্টি
চার ছক্কার ফুলঝুরি নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির ছবিই এখন সবচেয়ে পরিচিত। ক্যালেন্ডার বলছে সেপ্টেম্বর থেকে নভেম্বর তাসমান সাগর পাড়ে বসন্তকাল। তবে বাঙালির বসন্ত নয়, এখানে বসন্ত মানেই যেন নীল আকাশে মেঘের ঘনঘটা।
কেন ঠিক এ সময়ে অস্ট্রেলিয়ায় বসল টি-টোয়েন্টি বিশ্বকাপ তা নিয়ে আর তর্কের সুযোগ নেই। তবে এই বেরসিক বৃষ্টিতেই ঝুলে গেছে খোদ অজিদেরই ভাগ্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেমির টিকিট কাটতে পারবে তো!
ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় গ্রুপ-১-এ পয়েন্ট টেবিলের সমীকরণ হয়ে গেছে আরও জটিল। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৩। এই সমান পয়েন্ট আছে আরও তিন দলের। তবে কিউইদের ম্যাচ একটা কম। অজিদের দুশ্চিন্তার বড় কারণ রানরেট। সামনের দুই ম্যাচে জয় পেলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্যদলগুলোর ফলাফলের ওপর।
এদিকে ইংল্যান্ড যেন আরও দুর্ভাগা। রেকর্ড বইয়ে হয়তো লেখা থাকবে আইরিশদের বিপক্ষে তাদের ৫ রানে হারের আক্ষেপ। কিন্তু ক্রিজে থাকা মঈন-লিভিংস্টোন থাকলে হয়তো গল্পটা হতো ভিন্ন। কিন্তু বৃষ্টি বাধা তা হতে দেয়নি।
আফগানদের গল্পটা আরও ব্যর্থতার। টানা দুই ম্যাচ তাদের গেছে ভেস্তে। সেমির সমীকরণে তারা নেই বললেই চলে। এদিক থেকে আইরিশরা কিছুটা ভাগ্যবান বটে।
সূচিতে এই গ্রুপে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড-আফগানিস্তান। ইংল্যান্ডের নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। সব মিলিয়ে বৃষ্টির কারণে এলোমেলো হওয়া পয়েন্ট টেবিলে ভাগ্য খুলে আর ঝুলে যেতে পারে যে কোনো দলেরই। কারণ, বৃষ্টির পূর্বাভাস আছে সামনের দু-একটা ম্যাচেও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম