আরেকটু হলে আমি জ্ঞানই হারিয়ে ফেলতাম
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের এবারের আসরে দ্বিতীয় জয়ের খোঁজে জিম্বাবুয়েকে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ক্রেইগ আরভিনের দল পাওয়ার প্লে'তেই ৪ উইকেট হারিয়ে বসে। শুরুর ওভারেই ওয়েসলে মাধেভেরেকে হারিয়ে বসে জিম্বাবুয়ে। তৃতীয় বলে তাসকিনের বলে থার্ড ম্যানে মুস্তাফিজের তালুবন্দি হন এই ওপেনার। খানিক পর নিজের দ্বিতীয় ওভারে ক্রেইগ আরভিনকে উইকেটের পেছনে আউট করেন তাসকিন।
মাত্র ৮ রান করে জিম্বাবুয়ে দলপতি ফেরার পর মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস মিলে রান যোগ করতে থাকেন। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক আগে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। দারুন এক ক্যাচে শুম্বাকে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব। একই ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকেও বিদায় করেন ফিজ।
জিম্বাবুয়ের যখন দলীয় ৬৯ রানের মধ্যে রেগিস চাকাভাকেও (১৫) বিদায় করেন তাসকিন। এরপর উইলিয়ামসের সঙ্গে ম্যাচ জমিয়ে তোলেন রায়ান বার্ল। দুজনেই আস্তে আস্তে জয়ের খোঁজে এগিয়ে যেতে থাকেন। উনিশতম ওভারে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব আল হাসান। নিজে বোলিং করে আবার দুর্দান্ত এক থ্রো'তে উইলিয়ামসকে রানআউট করেন তিনি। ফেরার আগে ৪২ বলে আটটি চারে ৬৪ রান করেন উইলিয়ামস।
মুস্তাফিজ-তাসকিনদের চার ওভার শেষ হয়ে যাওয়ায় ১৬ রান ডিফেন্ড করতে গিয়ে শেষ ওভারে বল তুলে নেন মোসাদ্দেক হোসেন। ব্র্যাড ইভান্স (২) এবং রিচার্ড এনগারাভাকে (৬) সেই ওভারে ফেরান তিনি। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ।
ম্যাচ শেষে পাপন গণমাধ্যমকে বলেন, 'যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব- এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)