দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে কপাল পুড়তে পারে পাকিস্তানের।
গ্রুপ ‘২’ পর্বে মোট ছয় দল রয়েছে। যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। বাদ যাবে বাকি ৪ দল।
ইতোমধ্যে তিন ম্যাচ খেলে কোনো জয় না পেয়ে শূন্য পয়েন্ট নিয়ে এই গ্রুপের সবার নিচে আছে নেদারল্যান্ডস। দলটির অপেক্ষা আর কেবল দুই ম্যাচ। সেই দুই ম্যাচ খেলে দেশের উদ্দেশে উড়াল দেবে ডাচরা।
বাকি ৫ দলের মধ্যে সেমিফাইনালের পথে সবচেয়ে বেশি এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে ২ জয়ের সঙ্গে বৃষ্টির কারণে ১টি পণ্ড হওয়া ম্যাচের সুবাদে ৫ পয়েন্ট অর্জন করেছে প্রোটিয়ারা। দলটির সামনে আর ২টি ম্যাচ বাকি রয়েছে। যার একটি নেদারল্যান্ডস এবং অন্যটি পাকিস্তানের সঙ্গে। এরমধ্যে নেদারল্যান্ডসের সঙ্গে জিতলেই প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে টেম্বা বাভুমার দল।
এদিকে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকার পরের অবস্থানেই আছে ভারত এবং বাংলাদেশ। দুই দলই সমান ৩ ম্যাচ শেষে ২ জয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটের ব্যবধানে এগিয়ে আছে ভারত। বাকি দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ মুখোমুখি হবে যথাক্রমে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে। এরমধ্যে দুটি ম্যাচ জিতলেই বিনা বাধায় সেমিফাইনালে জায়গা করে নেবে টাইগাররা।
যদি ভারত তাদের সামনের দুই ম্যাচ যথাক্রমে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে জেতে তবে তারাও জায়গা করে নেবে সেমিফাইনালে। এদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট রয়েছে জিম্বাবুয়ের। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে ভারত এবং নেদারল্যান্ডস দুই দলকে হারিয়ে আবার অন্য দলগুলোর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে কপাল পুড়তে পারে পাকিস্তানের। বাবর আজমদের সামনে আর দুই ম্যাচ রয়েছে। একটি বাংলাদেশ এবং অন্যটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরমধ্যে এক ম্যাচ হারলেই বাদ যাবে পাকিস্তান। কেবল তাই নয় যদি দুই ম্যাচ জেতেও তবুও পাকিস্তানের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। নেট রানরেটে ব্যাকফুটে থাকায় পাকিস্তানের বর্তমানে সেমিফাইনালের স্বপ্ন দেখা অতি কল্পনা হয়ে যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)