হেরে গেলেন নেইমার
গত সেপ্টেম্বর মাস থেকেই প্রকাশ্যে বলসোনারোকে সমর্থন জানিয়ে আসছিলেন নেইমার। ব্রাজিল কিংবা পিএসজির হয়ে মাঠে নামলেও নির্বাচনের প্রচারণায় সামনের সারিতেই ছিলেন তিনি। ফ্রান্সে বসে টিকটক ভিডিও, টুইটার পোস্ট আর লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন বলসোনারোর পক্ষে।
কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নেইমারের টিকটক ও টুইটারে বলসোনারোর পক্ষে ভোট প্রার্থনা প্রচারণা কাজে লাগেনি। বলসোনারোকে হারিয়ে নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
এক লাইভে অংশ নিয়ে নেইমার বলেছিলেন, ‘কাতার বিশ্বকাপে প্রথম গোল তিনি বলসোনারোকে উৎসর্গ করবেন। নির্বাচনে বলসোনারোর প্রার্থিতা নম্বর ২২। বিশ্বকাপে দুই হাত উঁচু করে ‘২২’ দেখাবেন বলে জানান। একপর্যায়ে নেইমার এমনও বলেন, তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়টিতে বলসোনারো পাশে ছিলেন।’
ব্রাজিল ফুটবলে এই সময়ের জনপ্রিয় তারকা নেইমার এভাবে নির্বাচনী প্রচারণায় নেমে যাওয়ায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন কোচ তিতে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কাতার বিশ্বকাপে যাওয়ার আগে বা পরে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাবেন না।
এদিকে নেইমারের বলসোনারোকে সমর্থনের বিষয়ে স্বার্থ আছে বলে অভিযোগ করেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ‘নেইমারের ওপর আমার ক্ষোভ নেই। সে কাকে প্রেসিডেন্ট দেখতে চায়, সেটা বলতেই পারে। তবে সে আমাকে ভয় পাচ্ছে। কারণ, আমি প্রেসিডেন্ট হয়ে গেলে বলসোনারো যে ওকে আয়কর থেকে বাঁচিয়ে দিয়েছে, সেটা আমি খুঁজে পাব।’
গত রোববার ভোট গণনায় লুলা দা সিলভার সংখ্যাগরিষ্ঠতার খবর পেতেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নেইমার। ব্রাজিলের পতাকা হাতে আকাশের দিকে আঙুল উঁচিয়ে তাকিয়ে থাকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্রষ্টা তোমার ইচ্ছে পূরণ করুক।’
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নিজেদের হেক্সা মিশনে যাবে ব্রাজিল দল। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)