নেদারল্যান্ডসের কাছে পরাজয় সিকার জিম্বাবুয়ের
অ্যাডিলেড ওভালে আজ (বুধবার) জিম্বাবুয়েকে ৫ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে নেদারল্যান্ডস। সুপার টুয়েলভপর্বে এটিই তাদের প্রথম জয়।
এর আগে সিকান্দার রাজা ঝড় তুললেন। কিন্তু সেই ঝড়ের পরও পুঁজিটা বড় হলো না জিম্বাবুয়ের। নেদারল্যান্ডস বোলারদের তোপে ইনিংসের ৪ বল বাকি থাকতে ১১৭ রানেই গুটিয়ে যায় ক্রেইগ আরভিনের দল।
অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শুরু থেকেই একদম সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার প্লে'র ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তুলতে পারে জিম্বাবুইয়ানরা।
এরপর সিকান্দার রাজা আর শন উইলিয়ামস ৪৮ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন। কিন্তু ২৩ বলে ২৮ করে উইলিয়ামস আউট হওয়ার পর ফের মরক লাগে জিম্বাবুয়ের ইনিংসে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলেও নিজের ব্যাটিংটা চালিয়ে যাচ্ছিলেন রাজা। ২৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৪০ রান করা এই অলরাউন্ডারকে থামান বেস ডে লিডে। শেষ পর্যন্ত ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ে।
ডাচ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পল ভেন ম্যাকেরেন। ডানহাতি এই পেসার ২৯ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার ব্রেন্ডন গ্লোভার, লভান ফন বিক এবং বেস ডে লিডের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা